somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উৎসর্গ ও কিছু সার-সংক্ষেপ

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উৎসর্গঃ-

১. ফেলানী, ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ায় ঝুলছিল যার লাশ; আমরা তার জন্য কিছুই করতে পারিনি। তার পরিবারের জন্যও না- তার মায়ের জন্য না, ছোট ভাই-বোনদের জন্য না। এমনকি শেষ পর্যন্ত বিচারটাও পাইনি। হায় ফেলানী, ফেলানীদের জীবন এমনই!

২. ‘আদুরী’, ১১ বছরের শিশু পরিচারিকা। যাকে আমরা চিনতামও না, চিনলে হয়তো মানুষ হিসেবে গণ্য করতাম না। এরা মানুষ না, এই কথিত সভ্যতা, বিজ্ঞান, প্রযুক্তি ও প্রগতি এদের মানুষ বলে স্বীকার করে না, যদিও এ দেশের মিডিয়াগুলো ক’দিন আদুরীর খবর ফলাও প্রচার করেছে। শিশু পরিচারিকা নির্যাতনের আরেক নাম ‘আদুরী’। ২৩-০৯-২০১৩ সোমবার বিকেলে রাজধানীর ডিওএইচএস বারিধারার একটি ডাস্টবিনে আবর্জনার স্তূপ থেকে পুলিশ যাকে উদ্ধার করেছে আধমরা অবস্থায়। যাকে তার গৃহকর্ত্রী ও দুই মেয়ে দীর্ঘ দু’মাস পাশবিক নির্যাতনের পর মৃত মনে করে ডাস্টবিনে ফেলে যায়! হ্যাঁ, আদুরীদের জীবন এমনই হয়!!

৩. বাংলাদেশ, ভারত, আফ্রিকা, ফিলিস্তিনসহ সারা বিশ্বের এমন অসংখ্য, অগণিত নাম না জানা- আর জানা নামগুলো বলে শেষ করা যাবে না এমন- মেয়েশিশু; যারা নব্বইয়ের তসলিমা আর চলতি দশকের মালালার সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করে; যাদের শুধু বেঁচে থাকার ইচ্ছেটাই শত তসলিমা-মালালার সম্মিলিত সাহস-দুঃসাহসকে হার মানায়; যাদের বর্তমান পণ্যে রূপান্তরিত ‘শিক্ষা’র অধিকার দূরের কথা, পেটের জ্বালা নিবারণ হয় না দিনের পর দিন; যাদের ‘ষষ্ঠ’ চাহিদা পূরণ দূরে থাক- (যে চাহিদা জাগ্রত হয় পঞ্চচাহিদা পূরণের পর, যে চাহিদা পাগলা ঘোড়ার মতো ছুটে কথিত শিক্ষা-উচ্চশিক্ষা-বিত্ত-বৈভবের স্পর্শে, যে চাহিদার জন্য তসলিমার আমরণ সংগ্রাম)- পঞ্চচাহিদারই জোগান নেই; স্বীকৃতি দূরে থাক, বেঁচে থাকারই যাদের অধিকার নেই; সেই সব মৃত ও অর্ধমৃত মেয়েশিশুদের...


সার-সংক্ষেপঃ-

# লিখিত রূপে জ্ঞানগত ও তাত্ত্বিক আলোচনা, জীবনবোধ, জীবনদর্শন, আত্মসমালোচনা, গঠনমূলক সমালোচনা- এগুলোই সর্বোত্তম সাহিত্য।

# জ্ঞানের চেয়ে মূল্যবান কিছু অন্তত মানুষের জন্য নেই। জ্ঞানী হয়ে বিশ্বের বুকে একদিন বাঁচা মূর্খ হয়ে হাজার বছর বাঁচার চেয়ে উত্তম।

# সমাজে ব্যাপকভাবে প্রচলিত তো বটেই, সংকীর্ণ পরিসরে প্রচলিত প্রতিটি বিষয়েরও একটি ‘তাত্ত্বিক’ ভিত্তি থাকে; কোনো কোনোটি খুবই মজবুত, যা আমরা সাধারণত জানতে চেষ্টা করি না।

# চিন্তা ও গবেষণার ক্ষেত্রে ‘বড় বড় ব্যক্তিগণ’ এমনটি বলেছেন বা করেছেন কথাটি চলতে পারে না, বিশেষ করে মানবিক ‘বুদ্ধির সীমানা’র ভেতরের বিষয়গুলো নিয়ে।

# মনুষ্যত্বের বিকাশের মহান লক্ষ্য ছাড়া শুধুই জাগতিক উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির আওয়াজ মানবজীবনকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ ও কলুষিত করে।

# যে নতুন প্রজন্মটি শীঘ্রই দেশ পরিচালনার সার্বিক দায়িত্ব বুঝে নিচ্ছে তাদের কাছে এ জাতীয় তাত্ত্বিক আলোচনা শুধু কঠিনই ঠেকে না, অপ্রয়োজনীয় হিসেবে বর্জিত হয়। যদিও তা কাম্য নয়।

# প্রায় প্রতিটি মানুষ আশ্চর্যরকম শক্তিসম্পন্ন। একজন সব বিষয়ে পারদর্শিতা দেখাতে না পারলেও নির্দিষ্ট বিষয়ে তার দক্ষতা ও নৈপূণ্য অন্যদের নিকট ‘অলৌকিক’।

# পারা না পারা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে করা বা না করা। আপনি কোনটা করতে চান বা হতে চান?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×