somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এভাবে আর কতদিন বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৩ জনকে ধরে নিয়ে গেছে র‌্যাব

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র একটি খবর প্রকাশের সূত্র ধরে অনলাইন সংবাদমাধ্যম বাংলামেইল২৪ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহ-সম্পাদক প্রান্ত পলাশকে ‘জিজ্ঞাসাবাদের জন্যে নিয়ে গেছে’ র‌্যাব।
র‌্যাব ৩ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সরওয়ার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দিনের বেলায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদককে তার উত্তরার বাসা থেকে ডেকে এনে আটক করা হয়। নির্বাহী সম্পাদককে বাংলামেইলের কার্যালয় থেকে আটক করেছে র‌্যাব ৩। রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তাকে কার্যালয় থেকে তুলে নেওয়া হয়। নির্বাহী সম্পাদকের সঙ্গে ওই সহ-সম্পাদককেও আটক করেছে র‌্যাব ৩। প্রতিষ্ঠানটির কার্যালয় কাকরাইলের স্কাউট ভবনের চতুর্থ তলায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলামেইলের কার্যালয়ে র‌্যাব তালা দিয়ে গেছে। অফিসের একটি, নিজেদের দুটি তালা ব্যবহারের পর চাবিগুলো নিয়ে গেছে। সেইসঙ্গে একটি পিসিও নিয়ে গেছে। এর আগে রবিবার সন্ধ্যার দিকে র‌্যাবের সদস্যরা বাংলামেইলের অফিসে প্রবেশ করে। এ সময় সবার ফোন বন্ধ করিয়ে তল্লাশি চালানো হয়।
প্রতিষ্ঠানটির একাধিক সংবাদকর্মী বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার সন্ধ্যায় র‌্যাবের সদস্যরা অফিসে আসেন। ‘বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীপুত্র জয়ের মৃত্যুর গুজব’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বাংলামেইল। এর জের ধরেই রবিবারের ঘটনা।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫০১’কে বিজয়ের প্রতীক হিসেবে উদযাপন করছেন তারা ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুলাই, ২০২৬ রাত ১১:১৮


আবাসিক হোটেলের দরজা ভেঙে যখন একের পর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে তখন সাধারণ মানুষের চোখ ছানাবড়া হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সম্প্রতি গাজীপুরের এক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ যখন দুই... ...বাকিটুকু পড়ুন

রোগী

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ২৮ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৭

ভাইরাল ফেভারে
জাতি ভোগে যে হারে
কোথা যাবে ঠিক নাই,
কোনো দিকে দিগ নাই
সংকর - বাঙাল,
আহারে আহারে!



সবি হলো জ্ঞানী
যারটা সে মানি,
তাল গাছ আমারই'
যাইহোক বিচারে! ...বাকিটুকু পড়ুন

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

×