somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পর্ক ভেঙে দেয়া সহজ, কিন্তু একটি সম্পর্ক গড়া খুব সহজ নয় :(( :| :P

১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সম্পর্ক ভেঙে দেয়া সহজ, কিন্তু একটি সম্পর্ক গড়া খুব সহজ নয়। সম্পর্ক গড়ে ওঠার পরও বিভিন্ন কারণে এত ফাটল দেখা দিতে পারে এমনকি তিলে তিলে গড়ে তোলা সম্পর্কটি চিরদিনে জন্য নষ্টও হয়ে যেতে পারে। কখন বুঝবেন আপনার সম্পর্কটি বিষাক্ত হয়ে গিয়েছে? সেটা জানার জন্য কিছু লক্ষণ এবার জেনে নিন

আকর্ষণ কমে যাওয়া : নতুন নতুন প্রেমের সম্পর্কে কাছাকাছি থাকতে চাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। সেটা শারীরিক ও মানসিক দুভাবেই হয়ে থাকে। এর সাথে থাকে একজন অপরজনের প্রতি তীব্র আকর্ষণ। কিন্তু দিন যাওয়ার সাথে সাথে সেই আকর্ষণে যদি ভাটা পড়ে যায় তবে বুঝতে হবে এই সম্পর্ক আপনার জন্য সঠিক নয়। একে অপরকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকলে আকর্ষণ চিরকালই থাকবে। এই আকর্ষণবিহীন দূরত্বময় সম্পর্ক থেকে সরে যাওয়াই ভালো।

বিশ্বাস করতে না পারা : বিশ্বাস হলো ভালোবাসার মূল ভিত্তি। একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শনের সব চাইতে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সঙ্গীকে বিশ্বাস করা। কিন্তু যদি আপনি আপনার সঙ্গীর কর্মকাণ্ডে অথবা আপনার সঙ্গী আপনাকে আগের মতো বিশ্বাস করতে না পারেন। বেশিরভাগ সময় সন্দেহের চোখে দেখতে থাকেন তবে আপনাদের সম্পর্কটি থেকে সরে আসাটাই মঙ্গল। কারণ বিশ্বাস না থাকলে সেখানে ভালোবাসা থাকে না। আর সে সম্পর্কে ভালোবাসা নেই সেই সম্পর্ক টিকিয়ে রাখা বোকামি।

ভবিষ্যৎ দেখতে না পাওয়া : একটি ভালোবাসার সম্পর্কের শুভ পরিনতি হচ্ছে বিয়ে। সম্পর্কে জড়ানোর সময় ভবিষ্যতের নানা মুহূর্তের স্বপ্ন নিয়েই মানুষ সম্পর্কে জড়ায়। কিন্তু যদি আপনার সঙ্গী বা সঙ্গিনী সব সময়ই বিয়ে প্রসঙ্গ আসার সাথে সাথেই প্রসঙ্গ পাল্টে ফেলতে চান। অথবা তিনি সম্পর্কটিকে বিয়ে পর্যন্ত গড়াতে না চান তবে সেই সম্পর্ক রেখে আসলে কোনোই লাভ নেই। আর সাথে সম্পর্কের ভবিষ্যৎ না দেখলে সেই সম্পর্ক থেকে সরে আসুন।

কথা বলা মানেই ঝগড়া হওয়া : সম্পর্কে জড়ালে খানিকটা রাগ অভিমান ও ঝগড়া বিবাদ হয়েই থাকে। কিন্তু তার মানে এই নয় যে আপনারা একে অপরের সাথে কথা বললেই আপনাদের মধ্যে ঝগড়া হবে। এর থেকে বোঝাই যায় আপনাদের মানসিকতা মিলছে না। বা কোনো কারণে সম্পর্কে এতোটা তিক্ততা এসে গিয়েছে যে আপনারা ঝগড়া করা ছাড়া সাধারণ কথা বলতে পারছেন না। এই পরিস্থিতিতে সম্পর্ক আর এগিয়ে না নিয়ে যাওয়াই শ্রেয়।

একপক্ষের অনুপস্থিতি : সম্পর্ক দুজনের মাধ্যমে তৈরি হয়। এখানে দুজনের সমান উপস্থিতির প্রয়োজন রয়েছে। দুজনের সমান প্রচেষ্টায় একটি সম্পর্ক এগিয়ে চলে। কিন্তু যদি আপনি মনে করেন আপনি আপনার সঙ্গীকে তার চেষ্টার প্রতিদানে কিছু দিতে পারছেন না অথবা আপনার সঙ্গী আপনার চেষ্টার প্রতিদানে কিছু করছেন না তবে বুঝে নেবেন আপনাদের সম্পর্কে একপক্ষের উপস্থিতি নেই। এই ধরণের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। সুতরাং এই সম্পর্ক না রেখে সরে যাওয়াই মঙ্গল।

শান্তির চাইতে অশান্তি বেশি : একজন মানুষ একটি সম্পর্ক গড়ে তোলেন মানসিক শান্তি পাওয়া জন্য। সঙ্গীর সাথে সব কিছু শেয়ার করে মানসিক চাপ মুক্ত থাকার জন্য। একটু মানসিকভাবে সাপোর্ট পাওয়ার জন্য। কিন্তু যদি দেখেন আপনার সম্পর্কটি আপনাকে শান্তির চাইতে অশান্তিতেই বেশি রেখেছে তবে আপনার নিজেরও সম্পর্কের প্রতি বিরক্তির সৃষ্টি হবে। এ অবস্থায় যদি সম্পর্ক টিকে থাকে তবে তা হবে জোর করে টিকিয়ে রাখা। এর চাইতে সম্পর্ক থেকে সরে আসাই ভালো।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×