
লেবু হইছে একটা
কিন্তু খাইতে চায় দুইজন
সেটা সমস্যা না।
সমস্যা হচ্ছে,
দুইজনেই গোটা লেবুটা গিল্লা খাইতে চায়।
একা একা খাইতে চায়
এক্ষুনি খাইতে চায়
একটু দেরীও সহ্য হয় না।
এক টুকরাও ছাড় দিতে চায় না।
তাই নিয়ে কাড়াকাড়ি, গালাগালি, মারামারি
দুইজনের চাপাচাপিতে,
লেবুর সব রস বের হয়ে যাচ্ছে।
.
.
এই দেখে, লেবুর ভিতরের সব নিরাপরাধ কোষগুলোর প্রশ্ন-
আর কত রস বের হইলে,
আর কত আগুনে পুড়ে কয়লা বানাইলে
গনতন্ত্র প্রতিষ্ঠা হবে?
.
.
বাসের গ্লাসগুলো আটকে বসলেও
আগে ডিল ছুড়ে কাচ ভাঙ্গে
তারপর পেট্রোল বোমা মারে,
এরা মানুষ না, হিংস্র
জীবন্ত মানুষকে, কয়লা বানায়ছে
আর পাশে দাড়িয়ে দাড়িয়ে পুলিশ দেখছে
তখন জ্ঞানীরা বুদ্ধি বের করতেছে
ম্যাসেঞ্জার বন্ধ হইলেও, নাশকতা বন্ধ হবে
.
.
ভিতরে লেবুর কোষগুলি হাহাকার করে
আর্তনাদ করে বলছে
হয় ম্যানেজ, নয় সমঝোতা কর
নাইলে মসনদ ছাড়
যেভাবেই হোক এই চিপাচিপি বন্ধ কর
.
.
রাতের আকাশের দিকে তাকিয়ে
নির্বাক লেবুর কোষগুলা ভাবে,
হায় আল্লাহ,
কেনো যে, লেবু বানাইয়া পাঠাইলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




