
ভাই থামেন !!!
বোমাটিতে আগুন লাগাবার আগে আল্লাহর দোহাই একবার আমার কথাগুলো শোনেন। এরপর যা মনে চায় করবেন।
- ভাই, আপনি কি জানেন ওই গাড়িতে আপনার কোন আত্মীয় আছে কিনা?
- ভাই, আপনি কি জানেন, ওই গাড়িতে এমন কেউ আছে, যে আপনার অনেক বড় উপকার করেছিল?
- ভাই, আপনি কি জানেন, ঢাকার শহরের অন্য মাথায়, অন্য কোন বোমারু, আপনার প্রিয়জনের গাড়িতে একই ভাবে বোমা তাক করছে কিনা?
- ভাই, আপনি যে বড় নেতার কথায় পেট্রোল বোমা মারলেন তার ছেলে মেয়েরা যে বিদেশে বহাল তবিয়তে আছে আপনি কি তা জানেন ?
- ভাই, আপনি যখন বাসে-ট্রাকে ও জীবন্ত মানুষের উপর পেট্রোল বোমা মারেন তখন কি আপনার বড় নেতা সাহস জোগানোর জন্য আপনার পাশে ছিল ?
- ভাই, আপনার পেট্রোল বোমায় যারা জীবন্ত পুড়ে কয়লা হলেন, যারা বার্ন ইউনিটে যন্ত্রণায় ছটফট করছেন তাদের চিকিৎসার দায়ভার কি আপনি বা আপনার বড় নেতা নিবেন ?
- ভাই, যাদের জীবনের শেষ সম্বল একটা অটো, একটা রিক্সা বা একটা সিএনজি আপনার পেট্রোল বোমায় ধ্বংস হয়ে গেল তাদের পরিবারের দায়িত্ব কি আপনি বা আপনার বড় নেতা নিবেন ?
- ভাই, নেতা যেদিন এমপি, মন্ত্রী হবে সেদিন নেতার কাছ থেকে জীবনের ঝুঁকি নিয়ে পেট্রোল বোমা মারার জন্য বিশেষ কোন পুরষ্কার কি আপনি পাবেন ?
- ভাই, আপনি কি জানেন বড় নেতার কথায় যাদের উপর পেট্রোল বোমা মারছেন তারা সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, রাজনীতিতে অসম্পৃক্ত নগণ্য চাকুরীজীবী ?
- ভাই, যাই করেন একদিন কিন্তু আপনিও মরবেন। আপনার কি মনে হয় মানুষ মারার পাপের যে বোঝা আপনার কাঁধে থাকবে তার ভাগ আপনার বড় নেতা নিবেন ?
এসব প্রশ্নের উত্তর যদি 'না' হয়, তাহলে হাতের পেট্রোল বোমাটিতে আগুন লাগানোর আগে আরেকবার ভাবুন ..
আপনি বাঁচুন, আমাদের বাঁচতে দিন ভাই, দোহাই আল্লাহর !!! ©

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




