somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা মিছিল : ঢাবিতে ছাত্রলীগের মেয়েদের সংঘর্ষ চুলাচুলি ধস্তাধস্তি

২৯ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার ছাত্রলীগের মহিলা কর্মীরা প্রকাশ্যে চুলাচুলি ও সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। গতকাল দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নেতাকর্মীদের সামনে হামলা, ব্যাপক ধস্তাধস্তি, চুলাচুলিতে জড়িয়ে পড়েন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজ শাখার মেয়েরা। এ হামলা ও সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি আয়োজিত শুভেচ্ছা মিছিলে এসব কাণ্ড ঘটায় ছাত্রলীগ মহিলা কর্মীরা। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি, রোকেয়া হলের সভাপতি প্রার্থী তন্নী, শামসুন্নাহার হলের সভাপতি প্রার্থী নুসরাত, ইডেন কলেজের সভাপতি নিজুম, সাধারণ সম্পাদক তানিয়াসহ অন্তত ১০ জন আহত ও লাঞ্ছিত হয়েছেন। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেত্রীর জন্মদিনে এভাবে ছাত্রীদের চুলাচুলি ও সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে ইডেন কলেজের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ থেকে তাদের প্রত্যাহার করে নেন।
গতকাল দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা মিছিলে সামনে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগ ইডেন কলেজ কর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেয়েদের বাকিবতণ্ডা হয়। মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেয়েরা সামনে দাঁড়ায়। একপর্যায়ে মিছিল বিশ্ববিদ্যালয়ের স্যাডোর সামনে আসা মাত্রই হঠাত্ করে পেছন থেকে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি নিঝুম এবং সাধারণ সম্পাদক তানিয়ার কর্মীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মেয়েদের ওপর হামলা চালায়। এতে শুরু হয় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এক গ্রুপ প্রতিপক্ষ গ্রুপের চুল ধরে রাস্তায় ফেলে দেয়। পরনের সালোয়ার-কামিজ ধরে টানাটানি করতে থাকে। ধস্তাধস্তিতে প্রধানমন্ত্রীর ছবিসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন পদদলিত হয়। এমন পরিস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজ হায়দার চৌধুরী রোটনসহ ছাত্রলীগের কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয় নেতারা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ইডেন কলেজের নিঝুম ও তানিয়া ঘটনার দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মেয়েদের ওপর চাপায়। তারা এ ঘটনার জন কেন্দ্রীয় নেতাদে দোষারপ করে কর্মসূচি থেকে নিজেদের প্রত্যাহার করে ঢাবি ক্যাম্পাস ছেড়ে চলে যান। ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা বলেন, যারাই এ ন্যক্কারজনক ঘটনায় জড়িত, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইডেন কলেজের বিরোধ দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার এ ধরনের আপত্তিকর ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছেন ছাত্রলীগের শীর্ষ দু’নেতা। তিনি আরও বলেন, ইডেনে দু’নেত্রীকে নিয়ে নেতিবাচক আলোচনার ঝড় ওঠার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। আর এ কারণেই এমন ঘটনা ঘটছে।
ছাত্রলীগের সমাবেশ : মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল গেটে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহফুজ হায়দার চৌধুরী রোটন, মিজানুর রহমান, অপর্ণা পাল, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, ঢাকা মহানগর উত্তর সভাপতি এসএম সোহেল, সাধারণ সম্পাদক আজিজুল হক রানা, দক্ষিণের সভাপতি আনিসুর রহমান, কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবু আব্বাস ভূঁইয়াসহ রাজধানীর বিভিন্ন কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×