somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক রিভিউঃ দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি

১২ ই মার্চ, ২০১৭ রাত ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইয়ের নামঃ দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি
লেখক ঃ গাজী সাইফুল হাসান।
প্রকাশক ঃ কামরুল বুক হাউস
রিভিউঃ
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শেষের দিকে এসে খুলনার শিরোমণিতে মুক্তিযোদ্ধারা মিত্রবাহিনীর সহায়তায় একেবারে চেপে ধরে বিগ্রেডিয়ার হায়াত খানের কমান্ডে থাকা প্রায় চারহাজার হানাদারকে। ১২ই ডিসেম্বর রাত থেকে হানাদারদের অবস্থানকে লক্ষ্য করে টানা দুদিন প্লেন থেকে বোমাহামলা চালায় মিত্রবাহিনী। ১৪ই ডিসেম্বরে শত্রু শিবিরের দুদিনের কবরের নিস্তব্ধতায় অস্থির হয়ে, স্থানীয় মুক্তিযোদ্ধাদের হাজার মানা সত্ত্বেও ২৮টি সাজোয়া যান নিয়ে এই যুদ্ধটা পুরোপুরি শেষ করার জন্যে রওনা দেন মিত্রবাহিনীর মেজর মাহেন্দ্র সিং আর বাংলাদেশের মেজর গণি। স্থানীয় মুক্তিযোদ্ধাদের আংশকাকে সত্যি করে অ্যামবুশের শিকার হন তারা। মাত্র দুটি গাড়ি ফেরত আসতে পারে সেই মৃত্যুফাঁদ থেকে। শহীদ হন মেজর গণি। এই অপূরণীয় ক্ষতির আঘাতে ক্ষিপ্ত হয়ে ওঠে মেজর মঞ্জুরের কমান্ডে থাকা মুক্তিযোদ্ধারা আর মিত্রবাহিনী। ১৬ই ডিসেম্বর আত্মসমর্পনের জন্যে আকাশ থেকে লিফলেট ফেলা হয়। কিন্তু ব্রিগেডিয়ার হায়াত খান, তার ট্যাংক বহরের আত্মবিশ্বাসেই কিনা জানিনা, তাতে রাজি হয় নাই।

১৬ই ডিসেম্বর রাতে মেজর মঞ্জুর সেনাবাহিনী, মুক্তিযোদ্ধা আর ভারতীয় বাহিনীর সমন্বয়ে গড়া যৌথবাহিনীর কমান্ড নিজ কাঁধে নেন। মিত্রবাহিনীর গুটিকয়েক ট্যাংক সামনে রাখেন আর তারও সামনে নিজের সাথে মৃত্যুর জন্যে প্রস্তুত এমন ১২ জন কমান্ডোর ডেথ স্কোয়াডকে নিয়ে হারিয়ে যান এনিমি লাইনের পিছনে। তারপর? তারপরের ঘটনাগুলো জানা যাবে গাজী সাইফুল হাসানের লেখা "দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি" গ্রন্থে। এই যুদ্ধের ইতিহাস, কলাকৌশল, ফলাফল ইত্যাদি বিষয়গুলো তিনি সামনে তুলে এনেছেন তৎকালীন সাংবাদিক, মুক্তিযোদ্ধাদের মতন মানুষদের উপযুক্ত রেফারেন্স সহকারে।

ব্যক্তিগতভাবে কিছু তথ্যের ঘাটতি চোখে পড়েছে। যেমনঃ হানাদারদের ট্যাংকের সংখ্যা বা মিত্রবাহিনীর ট্যাংকের সঠিক সংখ্যা উল্লেখ নেই। খুব সম্ভবতন লেখক নিজেও হয়তোবা এই তথ্যগুলো খুঁজে পান নাই। সবশেষে একটা তথ্য দেই যেটা আমাকে চমকিত করেছে, শিরোমণির ট্যাংক ব্যাটেল কৌশলগত দিক দিয়ে এতোটাই গুরুত্বপূর্ণ যে, এটির স্ট্র্যাটেজির দিক্গুলো বাংলাদেশ আর্মি, ভারতের দেরাদুন আর্মি একাডেমি এবং ব্রিটেনের স্যান্ড হার্স্ট আর্মি একাডেমিতে পাঠ্য!
রকমারির লিঙ্কঃ Click This Link

সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৭ রাত ১:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×