somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক রিভিউ: দাঁড়কাক

১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইয়ের নামঃ দাঁড়কাক
লেখক ঃ মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান
প্রকাশক ঃ কামরুল বুক হাউস
রিভিউ লেখকঃ শুভ্রা চৌধুরী, লেখক ও গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

নিন্দুকেরা অনেকভাবেই মানুষের নিন্দা করে থাকেন । আমার মুড নিয়েও আমি অনেক নিন্দা শুনি।... থাক নিজের কথা বাদ দিই । লোক প্রশাসনের ছাত্র বা একজন গবেষক হিসেবে আমার মুড কখোনোই ভালো থাকে না। ভ্রু কূঁচকে থাকে । প্রশাসন, দুর্নীতি, কুশাসন/সুশাসন, সামাজিক ক্ষমতা কাঠামো এবং একজন নারী হিসেবে জেন্ডার নিয়ে যখন পড়ালেখা করি মুড স্ব্যংক্রিয়ভাবে খারাপ হয়ে যায় । ভাবতে থাকি আচ্ছা কখোনো কি এই দেশে পরিবর্তন আসবে না?হুম পরিবর্তন যে একেবারেই আসেনি তা না । রাজনৈতিক দার্শনিক যারা আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষকে প্রকৃতির রাজ্যে চরম স্বার্থপর ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার এক্সপার্ট হিসেবে দেখতেন তারা আজ এই ২০১৭ সালে এসে মানুষের এই সভ্য পৃথিবীকে দেখে কিভাবে বিশ্লেষন করতেন? সেই পরিবর্তন এর কথা ভাবি । বিশ্বরাজনীতি থেকে শুরু করে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে দেখতে পাই রাষ্ট্রের চেয়ে কিছু ব্যক্তির অস্তিত্ব অনেক শক্তিশালী । ঠিক এমন সময় ভাবি একজন সুপারম্যান যদি পেতাম আমরা, দেশের সব সমস্যার সমাধান হয়ে যেত । দাঁড়কাক আসলে সেই সুপারম্যান । পেপার পত্রিকার অবিচারের খবর পড়ে আপনার কি হাত নিশপিশ করছে যে অপরাধীকে চেয়ার থেকে উঠিয়ে এক ধাক্কায় তার মাথাটা দেয়ালের সাথে থেতলে দিতে? বা আরো বেশী কিছু? ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষক দাঁড়কাক নামে এক চরিত্র সৃষ্টি করেছেন যিনি কিনা অত্যাধুনিক সব ডিভাইস দিয়ে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করেন । অত্যন্ত সময়উপযোগী এই উপন্যাসে এই প্রজন্মের তরুন সমাজ একটু থিতু হবে । অন্ততপক্ষে কিছুক্ষণ শান্তিতে থাকতে পারবেন এই ভেবে যে প্রতিটা অন্যায়ের মোক্ষম সাজা হচ্ছে । রাজনীতি ও প্রশাসনের সাথে গভীর বোঝাপড়া না থাকলে এই রকম উপন্যাস লেখা যায় না । মাঝে মাঝে কিছু ডায়ালগ এ লেখকের কথ্য ভাষার প্রতিফলন দেখা গেছে ।কিন্তু রয়েছে একটা পর্বের সাথে পরের পর্বের দারুন সংগতি। এটি লেখকের একটি অন্যতম প্রতিভা যে কারণে অনায়াসে এক লহমায় বইটি শেষ করেছি । আবার উপন্যাসের ডাক্তার নায়িকা (পেইন্টার নয় কেন কে জানে?)যে দাঁড়কাকের জন্য দেশে ফিরে এলো তার কি হলো ? দাঁড়কাকের সে মটরসাইকেলের পেটেন্টের ঘটনা তা কি সত্যি? আর উপন্যাসের শেষভাগে যাদের পরাজয় হলো তাদের যে হারে বংশবিস্তার হচ্ছে দাঁড়কাক সে বিষয়ে কি ভাবছে ? প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়কাককে সোচ্চার দেখতে চাই । অপেক্ষায় আছি নেক্সট পর্বের জন্য। জয়তু দাঁড়কাক।

সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×