ব্লগীং করতে গিয়ে অনেক সময় ব্লগাররা মনে কষ্ট পায় । আমাদের মনোকষ্টের কয়েকটা কারন আমি মনে করি , একজন ব্লগার মনে কষ্ট পায় যখন -
(১) একটা পোষ্ট কষ্ট করে পড়ে মন্তব্য দেওয়ার পর যখন দেখে পোষ্টদাতা কোন জবাব দেননি , তখন একজন ব্লগারের মনে কষ্ট লাগে ।
(২) যখন অনেক ব্লগার পোষ্টে প্রশংসা করে মন্তব্য দেয় অতচ একটা পিলাচ ও কেউ দেয়না তখন ও মনে কষ্ট লাগে ।
(৩) পোষ্টের ভালমন্দ মন্তব্য না করে চুপি চুপি মাইনাচ দিয়ে গেলে ও ব্লগারের মনে কষ্ট লাগে । মাইনাচ দাতাদের উচিত কারন উল্লেখ করে মাইনাচ দেয়া ।
(৪) অনেক সময় দেখা যায় , কিছু ব্লগার পোষ্টে ঢুকে আজাইরা প্যাচাল পেড়ে অনাকাঙ্খিত তর্কে জড়িয়ে পড়েন । শালিনতার মাঝে ও তর্ক-বিতর্ক করা যায় যা ব্লগারদের মানসিক চাপ বৃদ্ধি করবে না ।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১১ সকাল ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


