somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা মা বাবাকে বিয়ের কথা বলতে ভয় পাচ্ছেন তাদের জন্য উৎসর্গ

২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আয়নালের বিবাহ হইতেছে না, বাবা মা ও বিবাহের ব্যপারে কিছু বলিতেছেন না। বিবাহের চিন্তায় আয়নালের চক্ষু গর্তে বসিয়া গিয়াছে। সারাক্ষন মন খারাপ করিয়া থাকে। তারই এক বন্ধু ব্যাপ্যারটা ধরিতে পারিল। এবং একটা বুদ্ধি দিলেন। বলিলেন প্রথমে একটা গান শিখিতে হইবে, “বাবা ও বোঝেনা, মা ও বোঝেনা, বিয়েও দেয়না টিয়েও দেয়না”। আয়নাল গান মুখস্ত করিলো। অতঃপর বন্ধু বলিলেন বাটীতে যাইয়া এইগান গুন গুন করিয়া গাইতে হইবে। এতে কাজ না হইলে কাঁথা কাটিয়া দুই ভাগ করিবে। তাতেও কাজ না হইলে খাট কাটিবে।

আয়নাল বাটিতে প্রবেশ করতঃ গুন গুন করিয়া গাহিতে লাগিলো, “বাবা ও বোঝেনা, মা ও বোঝেনা, বিয়েও দেয়না টিয়েও দেয়না”। বাবা -মা উভয়েই গান শুনিলেন, ভাবিলেন অধুনা মুক্তিপ্রাপ্ত বাংলা চলচিত্রের গীত। পাত্তা দিলেন না।
আয়নাল, এইবার জোরে জোরে গাহিতে লাগিলো, এবং কাঁথা মাঝখান বরাবর কাটিতে লাগিলো। বাবা মা ভাবিলেন ছেলে পাগল হইয়া গিয়াছে। তাই তাহাকে ঘরের দাওয়ায় খুটির সঙ্গে বাধিয়া রাখিলেন। কিন্তু আয়নাল স্বাভাবিক আচরন করিতে লাগিলো দেখিয়া ছাড়িয়া দিলেন।

পরের রাত্রি দ্বিপ্রহরে আয়নাল কড়াত দিয়া তাহার খাট কাটিতে লাগিলো, সঙ্গে সেই গান। বাবা আসিয়া জানতে চাহিলেন সমস্যা কি? আয়নাল কহিল এত বড় খাট আমার লাগেনা, তাই অর্ধেক করিতেছি। তাহার বাবা পরদিন একটি সিঙ্গেল খাট কিনিয়া আনিল।

এইদিকে আয়নালের মেজাজ চরমে উঠিলো, সে রাগে দুঃখে কাঁদিতে কাঁদিতে গাইতে লাগিলো, “বাবা ও বোঝেনা, মা ও বোঝেনা, বিয়েও দেয়না টিয়েও দেয়না” তাহার বাবা পরদিন তার জন্য টিয়া পাখি কিনিয়া আনিল।

সব শেষে আয়নাল লাজ লজ্জার মাথা খাইয়া কহিয়া ফেলিল, “বাবা আমি লায়েক হইয়াছি, আমাকে বিবাহ দাও।”
এক মাসের মধ্যে আয়নালের ঘরে লাল টুকটুকে শাড়ী পড়া একখানা বউ আসিল।

উপদেশঃ যাহা বলিবেন সোজাসুজি বলিবেন।
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×