somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

যান্ত্রিক পাগল
আমি এক যান্ত্রিক পাগল। যান্ত্রিক তবে যন্ত্র নই। অনুভূতিগুলোতে জং ধরে গেলেও আবেগটা রক্তে মিশে আছে। জীবনের ছোট ছোট দুঃখগুলো আমার কাছে বড় বড় আনন্দ হয়ে ধরা দেয়।

অনুপ্রেরণা, সফলতা ও ডিপ্রেসড জনগোষ্ঠী

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ক্লাসের সর্বোচ্চ সিজিধারী ছেলেটি আজ প্রাইমারী স্কুলের টিচার, আর কোনমতে টেনেটুনে পাশ করা ছেলেটি আজ কোন এক প্রাইভেট কোম্পানির জিএম।
ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি যে কালো ছেলেদের দেখতেই পারতো না তার আজ বিয়ে হচ্ছে কোন এক বড়লোক বাবার কুচকুচে কালো ছেলেটির সাথে.....
ব্লা ব্লা ব্লা..."
পোস্টটা অনেকটা এমনই ছিল। সারাংশ এরকম যে জীবনের কোন মোড়ে তোমার অবস্থান কেমন হবে তা তুমি জানো না। কখনো তোমার অবস্থান অন্যান্যদের চেয়ে ভালো হলেও কোন না কোন সময় খারাপ হয়েও যেতে পারে।
যাকগে, যা বলতে চাচ্ছি,
একটা বিষয় বেশ খেয়াল করলাম আমরা শাবনূর-মোসুমী কিংবা জসীম-মান্নার "টিপিকাল বাংলা ছবি" পছন্দ না করলেও এধরনের পোস্টগুলো খুব খাই। খাই বলতে বুঝাচ্ছি এমবি খরচ করে কম্বলের নিচে শুয়ে শুয়ে তথাকথিত "ডিপ্রেসড" জনগোষ্ঠী এসব স্ট্যাটাসে হাগার হাগার লাইক দিয়ে, কমেন্টে লিখে,
"হ্যারে ভাই। কখন যে কি ঘটে কেউ জানে না। আজ যে রাজা কাল সে ফকির।"
জসীম যখন তার সিনেমায় তিন মিনিটের কঠোর পরিশ্রমে হকার থেকে বিশিষ্ট শিল্পপতি বনে যায় তখন সেটা এই "ডিপ্রেসড" জনগোষ্ঠীর কাছে লেইম লাগে। কিন্তু এ ধরনের "মোটিভেশনাল" স্ট্যাটাসগুলো তাদের কাছে অনেক বেশি বাস্তব মনে হয়।
ও আচ্ছা, বারবার ডিপ্রেসড জনগোষ্ঠী কেন বলছি?
এসব মানুষগুলোর একটা রোগ আছে। রোগ বলব নাকি ট্রেন্ড বলব বুঝতে পারছি না। দিনে কম করে হলেও পাঁচবার তারা স্ট্যাটাস দেয়,
"বেঁচে থেকে আর লাভ কি তোমাকে ছাড়া?"
যদি জিজ্ঞেস করেন, "কেন ভাই? কি হইছে? মাইয়াডা কেডা?"
উত্তর একটাই, "ইনবক্সে আয়।"
ইনবক্সে কোনদিন যাই নাই। তাই এরপরের ঘটনাটুকু বলতে পারছি না।
এ মানুষগুলোকে যদি ডিপ্রেশন নিয়ে ছড়া লিখতে বলেন তাহলে তারা ঘন্টার পর ঘন্টা নষ্ট করে আপনাকে মহাকাব্য লিখে দিবে। অথচ একটা কাজ দেন বলবে....
কি বলবে তা আর নাই বলি।
সমস্যা হল, এই তথাকথিত "ডিপ্রেসড" জনগোষ্ঠীর বিস্তার দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×