আবার অনেকে মনে করে ভাল ঘুম শান্তির লক্ষণ কিন্তু আমি দেখি যারা বেশি অশান্তিতে ভুগছে আজকাল তারাই লম্বা ঘুম দিচ্ছে। তা আর কিভাবে, এক পাটা হলদে ঘুমের বড়ি গিললেই তো শুধু ঘুম আর ঘুম। আরেক দলের কেচ্ছা তো আরও অভিনব। তারা শান্তি খুঁজে পেয়েছে জেগে থাকার মধ্যে। যে যতদিন না ঘুমিয়ে থাকতে পারে এটাই তাদের শান্তি প্রকাশের চেষ্টা। ভোর বেলায় কাওরান বাজারে গেলে দেখা যায় কয়েক শ্রেণির শান্তি পিপাশুক। সারারাত জেগে থাকা এক দল নিশাচর গরিব কুলি অন্যদিকে মেদ বিশিষ্ট নরম গদি থেকে উঠে আসা সাহেব। ঘুমের দলে তালিকা ভুক্ত মানুষও আছে সেখানে।
মশার সাথে সন্ধি করে টুকরির মধ্যে আট-নয় টানা ঘুমিয়ে উঠেছে এমন আবার ঘরে ফ্রিজ বোঝায়ের তাগিদে ফলা ফলা চোখ নিয়ে হাজির বিত্তবান ডায়েবেটিক্স রোগী।
আমাদের এই আত্মিক শান্তি চাহিদাতো থাকবেই কিন্তু এত দল তাই ফারাক করা মুশকিল যে কারা সঠিক। কেবল তো তিনটি দলের কথা বললাম ভাবতেছি আজকে একটা রিক্সা ভাড়া করে বেড়াবো আর তালিকা নির্ণয় করব শান্তি অন্বেষক দল গুলোকে। ***বাকি টুকু ভ্রমণের পর >>>>
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




