রিমিক্স গানের প্রতি আমার কোন বিশেষ ক্ষোভ নেই তবে রিমিক্স হরতালের প্রতি আজ আমি প্রচুর ক্ষ্যপা। সমস্ত রাস্তা ঘাটে আজকে সঙ্গীত মিসস্রঙ্কারী (ডিজে) বাহিনীর ঢল নেমেছে। একদল ঝুনঝুনি আর আর ড্রাম নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই প্রাকটিস শুরু করছে তাদের শব্দে যোগ হয়েছে ডিব্বা বোম আবার কিছুক্ষণ পর পর ভেঁপু বাজাচ্ছে পুলিশের গাড়ি আর কি লাগে? পুরনাঙ্গ একটি "রিমিক্স হরতাল ট্রাক" কিছুক্ষণ পর পর ধ্বনিত হয় জালিয়ে দাও... পুরিয়ে দাও... যেমন নাকি ডিজে পার্টি গুলতে শোনা যায় "Every Body Burn The Floor"
এলাকা জুড়ে খিচুরি পাকছে সেই সকাল থেকে, আশুরা পার্টি + জামাতি পার্টি + পুলিশ পার্টি। বদ হজম না হলেও আমার সাধের ঘুম পইজন হয়ে গেছে।
পার্টি চলতেছে না হরতাল কেই জানে?? আজকে বাংলাদেশ টিমের একটা ম্যাচ হলে মন্দ হত না, বিজয়ী দলের আর এক প্রকার মিছিল মিউজিকের অপূর্ণতাটিও পূরণ হয়ে যেত। মনে পরে গেলো বন্ধ থাকা কর্কশ অ্যালার্মের কথা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




