হা-মীম এর মৃত্যু ও একটি প্রশ্ন
০৭ ই মার্চ, ২০১০ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোট বেলা বিতর্ক প্রতিযোগিতা খুব পছন্দ করতাম। যুক্তি ও পাল্টা যুক্তি ভাল লাগত। তবে "বহুব্রীহি" দেখার পর পাল্টা যুক্তি নতুন মাত্রা পেল। প্রতিটি কথা বা ঘটনার দু'টি দিক থাকে- পক্ষ বিপক্ষ।আমরা সব সময় এক দিক নিয়েই ভাবি। অন্য দিকে হয়ত কথা বা যুক্তি কম। তাই বলে যুক্তি বা কথা নেই তা তো না। আমার এ লেখাগুলো উল্টো যুক্তি নিয়ে। তার মানে আমি প্রচলিত যুক্তিকে অস্বীকার করছি তা না। তবে এ যুক্তিগুলোকেও ফেলে দিতে পারি না।
প্রথমে হা-মীম এর মৃত্যুতে শোক প্রকাশ করছি। তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি। তাকে বলছি- পারলে ক্ষমা করো।
হা-মীমের মৃত্যুতে আমরা সবাই বাসের ড্রাইভারকে দোষারোপ করছি। আমি বলছি না ড্রাইভার নির্দোষ। তবে শুধুই কি তার দোষ? প্রতিদিন বাস থেকে দেখি আমরা পথচারীরা কি করে রাস্তা পার হচ্ছি। তারপরও যে এত কম দুর্ঘটনা হয় সেটাই আশ্চর্য লাগে। চলন্ত বাসের সামনে থেকেই দৌড় দিচ্ছি। ফুটওভার ব্রীজগুলোর ব্যবহার নেই বললেই চলে। ব্রীজের ঠিক নিচ থেকেই দেখা যায় হেঁটে রাস্তা পার হতে। আর ব্রীজ যদি ২হাত দূরে হয় তো কথাই নেই।
হা-মীমের দূর্ঘটনাটি যেখানে ঘটে ঠিক তার কাছেই একটা ফুটওভারব্রীজ আছে। আমার প্রশ্ন কেন আমার ছোট শিশুটিকে নিয়ে আমি ব্রীজ থেকে রাস্তা পার হব না? দুর্ঘটনা কি তাহলে আমরা এড়াতে পারি না? নিজের কাজে মাঝে মাঝেই কাকরাইল যেতে হয়। তখন দেখি ছোট শিশুদের নিয়ে মায়েরা কিভাবে রাস্তা পার হন। শুধু তাদের না সবাইকে বলছি, আসুন নিয়ম মেনে চলি। এমন অনেক অনাকাঙ্ক্ষিত কান্না থেকে তাহলে আমরা বেঁচে যাব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন