somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডোন্ট মাইন্ডের দেশে

১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত ১টার দিকে হঠাৎ ঝুম বৃষ্টি। এমন বৃষ্টি এখানে আমি ৩বছরের মাঝে দেখিনি। এমন বৃষ্টি দেখে কি ঘরে বসে থাকা যায়? বৃষ্টিতে ভিজতে বের হয়ে গেলাম আমি আর সোনালি। ডরমেটরির পার্কিং লটে বৃষ্টি উৎযাপন করলাম।

খেয়ালি জীবন ভাল লাগে। নিয়ম করে খাওয়া ঘুম কোনটাই ভাল লাগে না। রাত ৩ টায় ডিনার আবার ভোর ৫ টায়-ই নাস্তা। এলোমেলো এই জীবনে হঠাৎ ছন্দপতন ঘটালেন আমার GP (General practitioner)। ব্লাড রিপোর্ট ভাল না। কোলস্টরেল নামক বিদঘুটে ব্যপারটা নাকি বিপুল উৎসাহ উদ্দীপনায় বেড়ে যাচ্ছে। গত এক বছর ধরে ডায়েট কন্ট্রোল করে যাচ্ছি এই tiny figure এও :(।তাতেও কাজ হচ্ছে না। ফ্যামিলি হিস্টরির কারনে বয়ে বেরাতে হচ্ছে এই কুৎসিত পদার্থটা রক্তের মাঝে।
কোন উপায় নেই এক্সসারসাইজ করতে হবে। সেখানেও বিপত্তি কম না। ৩বছর আগে দার্জিলিং এর পাহাড়ে নিজের পায়ের কোন অংশে গোলমাল বাঁধিয়ে এসেছি। এখনও জানতে পারিনি গোলমালটা কোথায় বাঁধিয়েছি। ৩বছরে একজন অর্থপেডিক্স ডক্টরের এ্যাপয়েন্টমেন্ট যোগাড় করতে পারিনি নিয়মের বেড়াজালে আটকে পরে। কিন্তু জিম করব? কোন ইনসট্রুমেন্ট দিয়ে কি করে তা-ই তো জানি না। এত ঝামেলা্য় না যেয়ে তাই নিজের পা-কে তোয়াক্কা না করে, নিজের খেয়ালি জীবনে নিয়মের বেড়ী পড়িয়ে সকালে এক ঘন্টা হাঁটা শুরু করলাম। প্রথম দিন সমস্যা হয়নি। এক ঘন্টা হাঁটা তো কোন ব্যাপার-ই না। গত ৩ বছরে তো অনেক কিছুই শিখেছি, রিকশা হীন জীবনে হাঁটা শেখা ছাড়া আর কোন উপায়ও ছিল না :(
আজ সকালে হাঁটতে বের হয়ে দেখি পা ফেলতে পারছি না। পা ফেললেই মনে হচ্ছে মরে যাব। ভাবলাম নিজের রুমে হাঁটলে তো এমন ফিল করিনি। তারমানে জুতোর কারনে হতে পারে। ভাবতে ভাবতেই পা থেকে জুতো খুলে ফেললাম। মুজো পকেটে আর জুতো জিন্সের বেল্টের সাথে বেঁধে হাঁটা শুরু করলাম। কষ্ট হলেও ১ ঘন্টা হেঁটে বাড়ি ফিরলাম।
"ডোন্ট মাইন্ডের এই দেশে" ভোর ৫ টায় একা একটা মেয়ে খালি পায়ে জিন্সের সাথে জুতো বেঁধে ঘুরতে পারে। রাত ১ টায় রাস্তায় নেমে বৃষ্টিতে ভিজতে পারে। নিজেও কিছুটা "পাছে লোকে কিছু বলে"র বিরুদ্ধে ছিলাম। কিন্তু এই দেশ সেটাকে সুন্দর করে ভাবতে শিখিয়েছে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:১৪
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×