somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুভুতি

২২ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের জীবনে প্রথম সম্পর্কের অনুভুতি কোনটি? গতকাল হঠাৎ-ই কথাটা মনে এলো। মা-বাবা, ভাই-বোন বা জন্মগত অনুভুতিগুলো তো অনুভুতি বোঝার আগেই তৈরি হয়। তাহলে প্রথমে সম্পর্ক তৈরি'র অনুভুতি'র শুরু কোথায়? বন্ধুত্বে? নাকি প্রেমে?

আমার জীবনে প্রথমে কাছ থেকে প্রেমে পড়তে দেখা "নীল"কে। আমাদের চারজনের বন্ধুত্বে (আমি, নীল, রু আর চি) হঠাৎ "নীল" আর "রু'র পতন। "চি" কয়েক ঘন্টা'র মাঝে হারিয়ে গেল বন্ধুত্বের সঙ্গা থেকে। একমাত্র আর দুজনেরই সবচেয়ে কাছের বন্ধু হওয়ায় খুব কাছ থেকে দেখা'র সৌভাগ্য হল অনুভুতিগুলো'র তিব্রতা- একটু কাছে পাওয়ার আকাংখা, একবার দেখতে পাবার আকুতি, ছোট খাট খুনসুটি, ঝগড়া, ঝগড়া'র পরে মিলনে ভালবাসা, প্রতিদিনের ছোট খাট সবকিছুতে দু'জনের অনুভুতি। অদ্ভুত ভাল লাগা। সম্পর্কের এক নতুন মাত্রা দেখলাম। ভাল লাগল!! তবে জীবনে প্রথম প্রেমের অনুভুতিটা নিজের না হয়ে সবচেয়ে কাছের দু'জন বন্ধু'র প্রেমের হয়ে রইল!!!

গতকাল রাতে আপু'র ফোন। সে অন্তঃসত্ত্বা। ৪মাস চলছে। একজনের আগমনের সে যে কি প্রতিক্ষা!! এই দু'জন মানুষেরও সবচেয়ে কাছের একজন হওয়ায় সব অনুভুতিগুলো'র স্বাক্ষী হয়ে চলছি। তখনও সিওর না প্রগনেন্সি নিয়ে, তবুও সবকিছুতেই সাবধানতা।প্রতি সপ্তাহে নেট ঘেটে খুঁজে দেখা কতটুকু হল সেই অনাগত। এই সপ্তাহে কান হল, পরের সপ্তাহে হাত- এমনি করে বড় হচ্ছে ছোট্ট মনি। গতকাল আলট্রাসোনগ্রাম ছিল। ফেরার পথে ফোন।আলট্রাসোনগ্রামের সময় প্রথম বাচ্চা দেখতে পেয়েছে। বাবুটা পানি খাচ্ছিল। দুজনের কন্ঠের সেই উচ্ছাস, কে আগে দেখেছে সেটা নিয়ে দুজনের মিস্টি ঝগড়া- আমার কি-বোর্ডের সেই যোগ্যতা নেই যে সেটাকে তুলে ধরতে পারে।

আজ নীলকে ফোন করেছিলাম। এ সপ্তাহেই এক্সপেক্ট করছে ওর অনাগতকে আগত করার (তিনি মহা আনন্দিত তার এ সময় আমি তার পাশে আছি!!)। হয়ত প্রথম ওর কাছেই সেই অনুভুতি দেখব।

ইসসস!! এরা কেউ-ই আমায় জীবনের এই সুন্দর অনুভুতিগুলো বাকি রাখবে না আমার জন্য!!!

চোখদুটো বারবার ভিজে যায় কেন তারপরও.....
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×