মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
জিহ্বার ছোঁয়ায় ধুয়ে গেছে গো
সেই সে কবের আদর
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বল ‘তোমায় ভালবাসি’
অন্তরে তোমার সর্বনাশা হাসি
অর্ধমের খাঁচায় গুমড়ে কাঁদে মনপাখি
ভাঙনের প্রলাপে রত তোমার দৃষ্টি নদে
অবিরত বেঁচে রই রক্তস্নাত হয়ে আমি
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


