চোখের সামনে ঘুমের সাগর,
কালো, ক্লান্ত, বেদনার্ত, সীমাহীন
গভীরতায় তার লজ্জা, গাঢ়
অন্ধকারের শীতলতা। কঠিন
ঘোরাল চারিদিকে।চিতক
ভয় , ব্যার্থতা, বিষাদে
তলিয়ে যাচ্ছি। গৃহবলিভুক
যেন আটাকা পড়েছে ফাঁদে।
দম বন্ধ হচ্ছে,যাচ্ছি কোন দিকে।
ভেতরের আমি হাচড়ে চিরে
ফেলছে আমারই দেহটা কে,
অন্ধকার ধরা যাচ্ছে না শরীরে।
প্লাস্টিকের ঠুনকো জীবন,
আমাকে মুক্তি দাও।
মধ্যাহ্নসূর্যের ন্যায় সঙ্গীহীন
মৃত্যু নয় মুক্তি দাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



