
একটা মানুষের কতটা গভীরে
গেল তাকে চেনা যায়? নিরন্তরে
যে কেউ দিয়েছে ডুব? কী সুখ
কী আনন্দ যন্ত্রণা,ভিজিয়ে চোখ
কতটা গভীরে ভালোবেসে গেলে
হওয়া যায় এক,পরিতৃপ্তি ফেলে
অবসাদের দীর্ঘশ্বাস, প্রেম, কাম
সবকিছুর উর্ধ্বে পুড়ে যায় অহম
এক শরীর আরেক শরীরের খাদ
পুড়িয়ে "আমি"কে, হয় নিখাদ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




