আসমান ও যমীন ও তাদের মধ্যবর্তী সব কিছু, (এর কোনোটাকেই) আমি খেলতামাশার জন্যে পয়দা করিনি।
আমি যদি নেহায়াত কোনো খেলতামাশার বিষয়ই বানাতে চাইতাম তাহলে আমি আমার কাছে যা (নিস্প্রাণ বস্তু) আছে তা দিয়েই (এসব কিছু) বানিয়ে দিতাম।
কিন্তু আমি সত্যকে মিথ্যার ওপর ছুড়ে মারি, অতঃপর সে (সত্য) এই (মিথ্যা)-কে চূর্ণ বিচূর্ণ করে দেয়, (এর ফলে যা মিথ্যা) তা সাথে সাথেই নিশ্চিহ্ন হয়ে যায়। দুর্ভোগ তোমাদের, কেননা তোমরা যা কিছু উদ্ভাবন করছো (তা থেকে আল্লাহ তায়ালা অনেক পবিত্র)
আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে সবই তো তার (মালিকানাধীন,) তার (একান্ত) সান্নিধ্যে যে সব (ফেরেস্তারা) আছে তারা কখনো তার এবাদাত করতে অহংকার (বোধ) করে না, তারা কখনো ক্লান্তিও বোধ করে না।
তারা দিবারাত্রি তার পবিত্রতা ঘোষণা করে, তারা কখনো কোনো অলসতা করে না।
এরা কি (আল্লাহ তায়ালার বদলে) যমীনের কোনো কিছুকে মাবুদ বানিয়ে নিচ্ছে? (এরা যাদের মাবুদ বানাচ্ছে), তারা কি মৃতকে জীবিত করতে পারবে?
যদি আসমান যমীনে আল্লাহ তায়ালা ব্যতীত আরো বহু মাবুদ থাকতো তাহলে (কবেই যমীন আসমান এর) উভয়টাই ধ্বংস হয়ে যেতো। এরা যা কিছু বলে আরশের মালিক আল্লাহ তায়ালা সে সব কিছু থেকে পবিত্র ও মহান !
তিনি যা কিছু করেন সে ব্যাপারে তাকে কোনো প্রশ্ন করা যায় না; বরং তাদেরকেই (তাদের ক্রিয়াকলাপ সম্পর্কে) প্রশ্ন করা হবে।
(সূরা আল আম্বিয়াঃ আয়াত ১৬-২৩)
*** মূল আরবী থেকে অনুবাদ করেছেনঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ ***
পবিত্র কোরআন থেকে সহজ সরল বাংলা অনুবাদ - ২২ জুলাই ২০০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে
এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ ভ্রম

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।