(এই মূর্খ) লোকেরা বলে, দয়াময় আল্লাহ তায়ালা (ফেরেস্তাদের নিজের) সন্তান বানিয়ে নিয়েছেন, তিনি (এসব কথাবার্তা থেকে) অনেক পবিত্র বরং তারা হচ্ছে আল্লাহ তায়ালার সম্মানিত বান্দা।
তারা (কখনো) তাঁর সামনে আগে বেড়ে কথা বলে না, তারা তো তাঁর আদেশ অনুসারেই কাজ করে।
তাদের সামনে পেছনে যা কিছু আছে তা সবই তিনি জানেন, তারা আল্লাহ তায়ালার সমীপে শুধু সেসব লোকদের জন্যেই কোনো সুপারিশ করে, যাদের প্রতি আল্লাহ তায়ালা সন্তষ্ট রয়েছেন, তারা (নিজেরাও সবসময়) তাঁর ভয়ে ভীত সন্ত্রস্ত (থাকে)।
(যারা অহংকারী) তাদের মধ্যে যদি কেউ একথা বলে যে, আল্লাহ তায়ালার বদলে আমিই হচ্ছি মাবুদ, তাহলে তাকে আমি জাহান্নামের (কঠিন) শাস্তি দেবো, (মূলত) আমি যালেমদের এভাবেই শাস্তি দেই।
(সূরা আল আম্বিয়াঃ আয়াত ২৫-২৯)
*** মূল আরবী থেকে অনুবাদ করেছেনঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ ***
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৭ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




