আমরা আমাদের ছায়ার চেয়ে
অর্ধহাত দীর্ঘ হয়ে গেছি হঠাৎ
আমরা আঁকতে চাই
আমাদের চেহারার কিম্ভুত লাবণ্য!
আমরা বলতে শিখি আমাদের মনের
বারুদমাখা লুকানো কথা
শক্তি প্রতিপত্তি কি আছে?
তারে কথায় কথায় উগরে দিতে চাই
এই নরকঙ্কাল দুঃস্থ সমাজে!
কিন্তু একবারও ভেবেছি
বেঁচে আছে কারা আমাদের পাশে?
তারা ও তো মানুষ
তাদের ও তো ছায়া পড়ে আমাদের মত
না কি ভেবেছি তা অর্ধহাত ক্ষীণ!
২৩/০৩/২০১০। মাহমুদ রহমান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


