মুখ ঢেকে রাখি মানচিত্রে
৩০ শে মার্চ, ২০১০ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার একটি দেশ আছে
স্বাধীন মানচিত্রে অলঙ্কৃত
একটি পতাকা আছে-লাল সবুজ।
যে মাটির ধূলো বালি তে আমার স্পর্শ
যে বাতাসে ঘ্রাণ নিয়ে গোলাপ বকুলের
যে আকাশে তাকাই নীল ভরা চোখে
কষ্ট ভুলে সুখে হাসি
সেই মানচিত্রে!
আজ,কেঁপে উঠে বুকে
কুয়াশা ফোঁটা চোখে
আমায় অসহায়ত্ব স্পর্শ করে
যখন দেখি সেই শকুন;একাত্তরের!
যারা রক্ত চুষেছে একাত্তরে
বালিকা বধূর পাপড়ি ছিঁড়েছে
সহবতের নেশায়!
আজ তারা মেদ ঝুলিয়ে হাঁটে
আমার মানচিত্রে।
আর আমি লজ্জায়
চোখ মুখ ঢেকে রাখি
সেই মানচিত্রে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন