আমার ছেলেবেলা ১
২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথমেই বলে নিচ্ছি, এটি আমার জীবনের প্রথম লেখা, আপনাদের মন্তব্যের উপর সিদ্ধান্ত নিব আর লিখব কিনা।
---------------------------
আজ মনে পড়ছে ছোটবেলার কথা। যে শহরে আজ তুমি আছ, সেই ব্যাস্ত শহরেই আমি বড় হয়েছে। প্রকৃতি আমাকে সবসময়ই কাছে ডেকেছে। খুব ভোরে উঠে সূর্যোদয় দেখেছি ছাদে বসে। বয়স কত হবে তখন? বার/তের...বড় বড় অট্রালিকা তখনো পুরোপুরি ঢাকার আকাশ গ্রাস করে নেয়নি। মনের মাঝে কি খেলা চলত আজ আর তা মনে পরছেনা। আশে পাশে সবুজেরও কমতি ছিলনা। সূর্য যখন একটু একটু করে নিজেকে মেলে ধরে সকালকে আহ্বান করত তখন হেঁটে বেড়াতাম শিশির স্নাত ঘাসে। দুইহাত শিশিরে ভিজিয়ে মুখ ভিজিয়ে নিতাম মাঝে মাঝে। সাগরপারে হঠাৎ যখন ঝড় হত, সূর্যটা হেরে যেত মেঘের কাছে। সারাদিন সূর্যের দেখা নেই, ভরদুপুরকেউ সন্ধ্যা ভেবে ভুল হত। মাঠের বালু নিয়ে চলত ঘর বাড়ি বানানো। তখন ঢাকাতে ছোট ছোট ডোবা ছিল, রঙিন মাছগুলোকে বোতলে ভরে নিয়ে ঘরে ফিরতাম। এর মধ্যে লাল খলসে মাছ আমার খুব প্রিয় ছিল, বোতলে সবুজ শেওলার মাঝে ঐ লাল মাছগুলোর খেলা দেখতে খুব ভাল লাগত। সারাদিন তাই আমায় পাওয়া যেতনা। শুধু ক্ষিদে লাগলেই মার কাছে যাওয়া হত।
চলবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন