একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে শচীনের অবসর প্রসঙ্গে
২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন স্কুলে পড়ি। সেই সময় বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে তেমন জায়গা করে নিতে না পারলেও বিশ্ব ক্রিকেট সম্পর্কে ঠিকই খোজ খবর রাখতাম। বন্ধুদের নিয়ে চাঁদা তোলে টেপ টেনিস বল আর ফার্নিচারের দোকানে কাঠ দিয়ে নিজেদের পছন্দমত তৈরী করা ব্যাট দিয়ে ক্রিকেট খেলার জন্য প্রতিদিন বিকেলে স্কুল থেকে ফিরে মাঠে দৌড় দিতাম। বিশ্ব ক্রিকেট তখন ভারত-পাকিস্তান দুইভাগে বিভক্ত। সময়টা ১৯৮৯ সাল ! ভারত টিম পাকিস্তান সফর করছে। ভারতীয় টিমে হঠাৎ একজন বিশ্ময় বালকের কথা খুব আলোচিত হচ্ছে যার নাম শচীন টেন্ডুলকার।যে কিনা স্কুল ক্রিকেটে বন্ধু বিনোদ কাম্বলির সাথে অপরাজিত ৬৬৪ রানের রেকর্ড পার্টনারশীপ করেছে। পত্রিকায় তার করা রেকর্ডের কথা পড়ে আমাদের মাথা খারাপ অবস্থা ! এই ছেলে মানুষ তো ! শচীনের ওয়ানডেতে অভিষেক হয় ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৬ বছর বয়সে !
সেই সময় থেকেই শচীনের একজন বড় ভক্ত আমি! স্কুলে থাকার সময়ে তার কত পোষ্টার যে কিনেছি তার কোন হিসাব নেই । বাসায় পত্রিকা দিলে দৌড়ে গিয়ে আগে খেলার পাতাটা পড়তাম শুধু শচীনের কোন নিউজ আছে কিনা দেখার জন্য ! তখন পাক্ষিক খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন ছিল ক্রীড়ালোক সেটাও কিনতাম যদি এটার সাথে শচীনের কোন পোষ্টার সাইজের ছবি থাকে সে আশায়! গত দীর্ঘ ২৩ বছর প্রিয় শচীনকে ইতিহাস লিটলবয়, লিটল মাস্টার, আশ্চার্য বালক/ওয়ান্ডার বয়, রেকর্ডের বরপুত্র কত নামে না অবহিত করেছে! আমাদের আগামী প্রজন্মকে গল্প বলার মতো সব রেকর্ডই তিনি করে গেছেন। আজ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন। ইন্টারনেটে নিউজটা পড়ার পর থেকে মনটা বিষন্ন হয়ে গেল। সবাইকে একদিন অবসর নিতেই হবে, এটাই নিয়ম। কিন্তু শচীনকে রঙ্গীন পোষাকে আর খেলার মাঠে দেখবনা মেনে নেওয়াটা সত্যিই কষ্টকর। শচীনকে সত্যিই আমরা অনেক মিস করব ।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন