আপন মানুষের অলকে বহু পথ-কুপথ
ঘুরেছি আপন মনে;
অহর্নিশ ভেবেছি একাকি কত
ক্ষণ পোড়ানোর গল্প।
শত-হাজার অচিন মুখের ভিড়ে
খুঁজেছি আমার আপন মুখ,
ক্লান্ত দেহে এঁকেছি চিহ্ন
মাঠের পর হাঁটে অন্তসীমা অবধি।
কিছু কিছু মুখ ছিল কিছু সময়ের স্বজন,
সময় হারালে হয়েছি একা ,
বুকের ভিতর ছোট-বড় ক্ষত
মন আপন শিকলে বাঁধা
ঘোর আঁধারে তার নিস্তরণ।
মনে হয় এর নাই অন্ত;
এভাবে কাটবে সময় ঘরে বাইরে
মাঠের পর হাটে, নির্জনে, দীর্ঘ কোলাহলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


