দিনাজপুরে নদীতে ডুবে তাবলিগ জামায়াতের দুই মুসল্লির মৃত্যু
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিনাজপুরে কাকড়া নদীতে ডুবে তাবলিগ জামায়াতের দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
এরা হলেন- সিরাজগঞ্জ জেলা সদরের রফিকুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান (২৪) এবং কাজীপুর গ্রামের চানমিঞার ছেলে এবিএম নাজমুল হুদা (২৫)।
শুক্রবার সকালে চিরিরবন্দর এলাকায় তারা দুজন গোসল করতে গিয়ে নদীতে ডুবে যায় বলে জানিয়েছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম।
সিরাজগঞ্জ থেকে তাবলিগ জামায়াতের একটি দলের সঙ্গে মাহমুদুল ও নাজমুল শুক্রবার সকালেই চিরিরবন্দরের জয়পুর মাদ্রাসায় এসেছিলেন।
ওসি সামিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৭টার দিকে দলটি জয়পুর মাদ্রাসায় আসে। এরপর দলের কয়েকজন কাকড়া নদীতে গোসল করতে যায়। ওই সময় মাহমুদুল ও নাজমুল স্রোতের টানে পানিতে তলিয়ে যায়।"
অন্য মুসল্লি ও এলাকাবাসীর চেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যে তাদের লাশ উদ্ধার করা হয় বলে ওসি জানান।
খবর পেয়ে পুলিশ লাশ দুটি থানায় নিয়ে এসেছে। এগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ? একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন