somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনে জিডি

০৪ ঠা মার্চ, ২০১০ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণ ডায়েরি (জিডি) বা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে আর থানায় দৌড়াতে হবে না। ইন্টারনেট সংযোগ থাকলে এখন ঘরে বসেই জিডি বা অভিযোগ দায়ের করা যাবে। তবে আপাতত শুধু রাজধানীবাসীই এ সুযোগ পাচ্ছেন। পর্যায়ক্রমে দেশের সব থানা এলাকার লোকজনই এ সুযোগ পাবেন। পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে অনলাইনে অভিযোগপত্র দায়ের করার নতুন এই প্রকল্প (বন্ধু পুলিশ) গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উদ্বোধন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মন্ত্রণালয়ের সভাকক্ষে বসে অনলাইনে উত্তরা থানায় একটি অভিযোগপত্র দায়ের করে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর ৪১ থানায় 'বন্ধু পুলিশ' কার্যকর হবে। http://www.police.gov.bd ওয়েবসাইটের Citizens Help request (CHR) ক্লিক করে নির্ধারিত থানায় অভিযোগ করা যাবে।
আপাতত অনলাইনের মাধ্যমে পাসপোর্ট, পরিচয়পত্র, ব্যাংকের চেকবই, সার্টিফিকেট বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ দলিল হারানো, বখাটে, মাদকসেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য কোনো অবৈধ সমাবেশ সম্পর্কে তথ্য দেওয়া যাবে। ছিনতাইয়ের শিকার ব্যক্তি যারা তারাও অভিযোগ করতে পারবেন। জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘি্নত হওয়ার আশঙ্কা আছে_এমন কোনো অবৈধ সমাবেশ সম্পর্কে আগাম তথ্য দেওয়া যাবে পুলিশকে। গৃহপরিচারিকা, দারোয়ান, কেয়ারটেকার, নৈশপ্রহরী নিয়োগ বা পলায়ন সম্পর্কে তথ্য ছাড়াও নতুন বা পুরনো ভাড়াটিয়া সম্পর্কে অনলাইনে তথ্য দেওয়া যাবে।
উদ্বোধনশেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে এ প্রকল্প শুরু করা হলো।
স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার বলেন, এ প্রকল্পে সাফল্য পাওয়া গেলে পর্যায়ক্রমে দেশের সব থানায় এ পদ্ধতি চালু করা হবে।
ডিএমপি কমিশনার শহিদুল হক বলেন, অনলাইনে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। পরবর্তী সময় অনলাইনে অভিযোগের অগ্রগতি জানা যাবে। বুধবার উত্তরা থানায় এবং বৃহস্পতিবার থেকে রাজধানীর অন্য সব থানায় এ কার্যক্রম চালু করা হবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×