somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেইসবুক বন্ধ

০৩ রা জুন, ২০১০ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুক শনিবার বন্ধ (ব্লক) করেছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) প্রধান প্রযুক্তি কর্মকর্তা বিপ্লব চাকমা রাত সাড়ে ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি চিঠির প্রেক্ষিতে ফেইসবুক বন্ধ করা হয়েছে।"

ওয়েবসাইটটি সাময়িরকভাবে বন্ধ (ব্লক) করা হয়েছে বলে রাত পৌনে ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিটিআরসি'র নামপ্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

চেকফেইসবুক.কম (পযবপশভধপবনড়ড়শ.পড়স) সাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা আট লাখ ৭৬ হাজার ২০।

ফেইসবুক আবার কখন উন্মুক্ত করা হবে সে বিষয়ে আগামীকাল (রোববার) অফিসে যাওয়ার পর তথ্য দিতে পারবেন বলে জানান বিপ্লব।

চিঠিটি কোন্ কর্র্তৃপক্ষের তরফ থেকে এসেছে সে বিষয়ে কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে শনিবার ভোরে একজনকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর ওয়েবসাইটটি বন্ধ (ব্লক) করা হয়।

সন্ধ্যা ৭টার পর থেকে ফেইসবুক খুলতে না পেরে বিভিন্ন স্থান থেকে টেলিফোন করে বিষয়টি সম্পর্কে জানতে চান এর ব্যবহারকারীরা।

২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ফেইসবুক। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্ক যুকেরবার্গ এবং তার সহপাঠী এদুয়ার্দো সাভেরিন, দুস্তিন মোস্কোভিৎয ও ক্রিস হিউজ এর প্রতিষ্ঠাতা। শুরুতে এতে শুধু হার্ভাডের শিক্ষার্থীরাই যুক্ত হতে পারতেন।

চেকফেইসবুক.কম (পযবপশভধপবনড়ড়শ.পড়স) সাইটের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের ১২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার চারশ ২০ জন সাইটটি ব্যবহার করেন। ব্যবহারকারীর হিসেবে এটি সর্বোচ্চ।

পাকিস্তান সিরিয়া, চীন, ভিয়েতনাম ও ইরানেও ওয়েবসাইটটি সাময়িক বন্ধের (ব্লক) শিকার হয়।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে রাজধানীতে মাহবুব আলম রডিন নামে এক যুবককে গ্রেপ্তার করে র‌্যাব।

ওই যুবকের বিরুদ্ধে একাধিক আইডি ব্যবহার করে নানা ধরনের সাইবার অপরাধ করার অভিযোগ করে র‌্যাব।

শুক্রবার কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ফেইসবুক বন্ধের দাবি জানায়। দুপুরে মুক্তাঙ্গনে এক সমাবেশে এ দাবি জানানো দলগুলো হলো� ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন।

এ দাবিতে দলগুলো ২৮ জুন হরতাল করারও ঘোষণা দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ফেইসবুক বন্ধ করা বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমন হতেই পারে। যারা এটি ব্যবহার করেন তাদের আচরণ দায়িত্বশীল না হওয়ায় এরকম সমস্যা হয়েছে।"

এধরনের প্রযুক্তি ব্যবহার করে যারা কোনো গোষ্ঠী বা ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তা বা মর্যাদা ক্ষুণ� করে তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার তাগিদ দেন তিনি।

ফেইসবুকের একজন ব্যবহারকারী বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক এম লুৎফুল কবীর।

ওয়েবসাইটটি বন্ধ করার প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ফেইসবুকের কারণে কোনো গোষ্ঠী বা কেউ ক্ষতিগ্রস্থ হলে বা সামাজিক সমস্যা হলে তা সরাসরি ফেইসবুক কর্তৃপক্ষকে জানানো উচিত যেন কর্তৃপক্ষ তাদের উল্লেখিত কনটেন্ট (বিষয়) সাইট থেকে সরিয়ে ফেলে।"

তিনি বলেন, "এরকম বন্ধ (ব্লক) করার বিষয়টি সাময়িকভাবে হতে পারে। তবে কোনোভাবেই তা স্থায়ী হওয়া শোভন নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এলএইচ/এমএইচসি/পিডি/২২৫৪ ঘ.
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................



শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!

মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।

ব্যাঙ ও মাছি,... ...বাকিটুকু পড়ুন

চেনা অচেনা জীবন

লিখেছেন সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২



ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।

একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সমস্যা ও সমাধান

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৬


ছবি-১

চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৪/শেষ পর্ব)

লিখেছেন তাহমিদ রহমান, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৯:৫৪



৪. কুয়াশার ভেতরে ও বাইরে

পরের দুটো সপ্তাহ কেটে গেল এক অদ্ভুত মনস্তাত্ত্বিক লুকোচুরির মধ্য দিয়ে। শামিত নিজেকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করল যে সে ক্যাভেনডিশ ব্যাংকের একজন সামান্য চুক্তিভিত্তিক কর্মচারী মাত্র,... ...বাকিটুকু পড়ুন

×