somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চার নম্বর উদ্বায়ী পদার্থ।

২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯৯ সালের কথা। গোকুল চন্দ্র দাশ স্যারের কাছে বাংলা পড়ি। ক্লাস নাইনে। স্যারকে সংক্ষেপে গোচদা বলা হয়। ব্যাপারটার মধ্যে যে অশ্লীল ইঙ্গিত আছে সে সম্পর্কে স্যারের তেমন ধারনা নাই। এক ছেলে একবার গিয়ে বলেছিল স্যার আপনাকে সবাই গোচদা বলে। স্যারের স্বভাব সুলভ বিনিত হাসি, বলবেই তো। ওটাই যে আমার পদবী। স্যার কে নিয়ে আরেকটা মজার ব্যাপার আছে। এক ছেলে তখন বাইরের এক স্কুল থেকে ত্রান্সফার হয়ে আসছে। গোকুল স্যারকে চিনেনা। স্যার ক্লাসে বহুবচন পড়াচ্ছেন। উদাহরন দিতে বলা হল। ছেলেটা অবলীলায় বলে গেল, নারীকূল, পাখিকূল, পশুকূল, গোকুল।

স্যারের কাছে প্রথম দিন ছিল পরীক্ষা। প্রথম প্রশ্নটাই ছিল – গ্রামের নাম কি? খুবই চিন্তায় পড়ে গেলাম!! গ্রামের নাম হল আমার কয়ারিয়া থানা কালকিনি জেলা মাদারীপুর। সারা জীবন যদিও ঢাকায় ছিলাম। আবার নানা বাড়ি যদি চিন্তা করি গ্রামের নাম মানপাশা থানা মনে নাই জেলা ঝালকাঠি। কিন্তু অপশন এ দেখি একটাও নাই। বড্ড চিন্তায় পড়ে গেলাম। ৪ টা অপশন পড়লাম। রসুলপুর , রহমতপুর, কাশীপুর, জামালপুর। স্যার এর কাছে গেলাম। স্যার নিম্নলিখিত কোনো গ্রাম আমি চিনিনা। স্যার বললেন কি পরীক্ষা দিতে আসছ? আমি বললাম স্যার আমি আজ নতুন। স্যার বললেন, ওহ হো। আজ তো “মহেশ” অধ্যায়ের উপর পরীক্ষা। তারপর বুঝলাম। মহেশ গল্পে উল্লেখিত গ্রামের নাম এবং উহা কাশীপুর।



কয়েকদিন আগে ব্লগেই মনে হয় ফানি একজনের প্রশ্নের উত্তর নিয়ে একটা পোস্ট ছিল। মানে একজনের উত্তর পত্রের ছবি। আমার কাছে মনে হয় ফানি আনসার শুধু যে ফেল করা ছাত্র ছাত্রীরা লিখে তা না। অনেকের খাতাতেই এই জিনিষ পাওয়া যাবে। আমার এক বন্ধু আছে। বর্তমানে অনেক ভাল জায়গা থেকে গ্র্যাজুয়েট করা, অনেক ভাল রেজাল্ট করা। সে একবার স্কুলে থাকতে একটা ব্যাখ্যা লিখেছিল, আলোচ্য কবিতাংশটুকু “বিশিষ্ট বিদ্রোহী ব্যাক্তি কাজী নজরুল ইসলাম রচিত”………., ব্যাস স্যার আর যায় কই। দে মাইর।

এক বন্ধু আবার কবর নাটকের ক্যারেক্টার চেঞ্জ করে ফেলেছিল। মুর্দা ফকির না লিখে লিখেছিল মুর্গা ফকির। মুর্গা ফকির কবর নাটকের একজন আলোকিত চরিত্র। সততা, ন্যায়, অবরোধ প্রতিরোধ এগুলো তার অন্যতম বৈশিষ্ট্য। পুরাই বেরা-ছেড়া। এক বন্ধু একবার শীতের সকাল রচনা লিখল। “আমি শীতের সকালের শৈততা অনুভব করি। আমি শীতের সকালের শিশির বিন্দুকে আলিঙ্গন করি। আমি শীতের সকালে পাখির গান অবগাহন করি”। স্যার থামালেন। ওই থাম কি বললি? আরেকজন কি দাড় করিয়ে, ঐ তুই বল অবগাহন মানে কি? জ্বি স্যার। অবগাহন মানে গোসল।

এই ছোট ব্লগটা লেখা পেছনে একটি পটভুমী আছে। ভার্জিনিয়া টেক-এ এরো স্পেশ ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি রত আমার স্কুল বন্ধু আরাফাত ইসলাম খান যাকে আমরা চিকন আলী বলে চিনি সে কয়েক দিন আগে বেশ দুঃখ প্রকাশ করেছে আমার সামনে। ১৯৯৮ সালে ক্লাস এইটে বিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন এসেছিল চারটি উদ্বায়ী পদার্থের নাম কি। মানে যা কঠিন থেকে বাষ্প হয়ে যায় তরল হওয়ার মত কষ্ট নেয় না। পাশাপাশি সিট ছিল আমাদের। আমি নাকি তাকে তিনটার নাম বলে ছিলাম। নিশাদল, আয়োডিন আর নেপথলিন। আমি বললাম স্যরি দোস্ত। কর্পূর এর নামটা বলা হয় নায়। সে এরপর বেশ খুশি। দেরীতে হইলেও আমি তাকে ৪ নম্বরটা বললাম। যদিও পরীক্ষার খাতায় ঐ জিনিস লেখার আর সুযোগ নাই। কারন ৪ নম্বরটা বলতে যে ১২ বছর লাগিয়ে দিলাম।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৩
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×