বাজরের ব্যাগ আমার সবসময় কৌতুহলের ব্যাপার ছিলো, বিশেষত "শুক্রবারের বাজরের ব্যাগ" কারণ ঐ দিন আব্বার হাত থেকে ঐ বস্তু নিজের হাতে স্পর্শ করার আর আমি বড় হইয়া গেছি অনুভব করার সুযোগ,দুইই পাইতাম!!
আব্বা ঐ সময় প্রায় বলতেন ''বড় হইলে নিস এখন আমারে দে''
কিন্তু আমার হাত থেকে ব্যাগ কেড়ে নেয় ঐ সাহস কার আছে!!
লিলিপুট আমি,আমরা থেকেও দ্বিগুণ বড় ব্যাগ টানতে টানতে বাসাই এনে আম্মার হাতে যখন দিতাম,মনে হইতো দুনিয়া জয় করে বাসায় ফিরলাম..আহ..হা
আর এখন শুক্রবারে আম্মা বাজরের ব্যাগ হাতে দিলে আমার মাথার ভেতর পুরা দুনিয়াটা কয়েকবার চক্কর দেয়!!!!!
মোরাল ওফ দ্যা স্টোরি:
বাচ্চারা...খেলার সময় খেলা, পড়ার সময় পড়া,খাওয়ার সময় খাওয়া আর ঘুমের সময় ঘুম..নো হাংকিপাংকি
হাংকিপাংকি করার অফুরন্ত সময় সামনে পইরা আসে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




