উগ্র ধার্মিক দৃষ্টি ভঙ্গীতে পরিবর্তন আসা দরকার
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যে কোচিং সেন্টারে পড়াই (লোকে অবশ্য প্রাইভেট ইউনিভার্সিটি বলে), সেখানে আমার কলিগ আছেন একজন। নাম বললাম না। উনি আমার সিনিয়র। অনেক পড়াশোনা, কিন্তু তার মননের কোনো পরিমার্জনা হয়নি এই মেধায়। একই পাড়ায় বাড়ি, একসঙ্গে ফিরি। পান চিবুতে চিবুতে অদ্ভুত সব কথা বলেন।
একদিন বাসের লাইনে একজনকে দেখিয়ে বললেন, ওই ব্যাটা সিউর খৃস্টান। আমি অবাক! কাছে গিয়ে জিজ্ঞেস করলেন দাদা কেমন আছেন? ভদ্রলোক চিনতে পারলেন না। নিজেই নিজের পরিচয় দিয়ে নাম জিজ্ঞেস করলেন। এরপর বিজয়ীর হাসি দিয়ে ফিরে আসলেন। তারপর বললেন এই দেশে কুচকুচে কালো যেগুলি দেখবেন স্যুট পড়ে, সব খৃষ্টান। এদের বউগুলি বুড়ো হলে স্কার্ট পড়ে। হিন্দু মেয়েগুলি চেনা যায় সিদুর দেখলে। আর বুড়োগুলোকে চিনবেন যখন দেখবেন বয়স হওয়ার পরও দাড়ি রাখে না। ক্ষৌরি করে। বলে হেহেহে বলে গা জ্বলানো হাসি দিলেন।
আমার ধারণা ভদ্রলোক লাল পাজামা পড়া মেয়ে দেখলেই তার পিরিয়ড হয়েছে বলে ধরে নেন। এই ব্লগেও এমন অনেককেই দেখলাম ভদ্রলোকের মতো উগ্র দৃষ্টিভঙ্গী নিয়ে ধর্মকে ব্যাখ্যা করছেন, তুলে ধরছেন তার অন্ধ বিশ্বাস। এতে ধর্মের কি উপকার হচ্ছে বুঝতে পারছি না, তবে ব্যক্তিটি অন্ধকারে আরো নিমজ্জিত হচ্ছে বলেই মালুম হয়। সবার মধ্যে বিবেক জাগ্রত হোক। হৃদয়ের আগে মস্তিষ্কই যেন চালনা করে সবাইকে। যুক্তি যেন ছিন্ন করে সকল কুসংস্কার। ধন্যবাদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন