somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু (অতীত, বর্তমান ও ভবিষ্যৎ)

১০ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বেশ কিছুদিন ধরেই সামুর একজন গর্বিত পাঠক। বেশ কিছুদিন বলতে প্রায় বছর তিনের মত হবে, যদিও নিজের নামে কোনও ব্লগ ছিলনা। ভিজিটর হিসেবে লেখাগুলো পড়তেই বেশি ভালো লাগতো। আমার এই ব্লগটি রেজিস্টার করা এ বছরের শুরুর দিকে, কিন্তু বেশ কিছু লেখা ড্রাফট করা থাকলেও পোস্ট করা হয়ে উঠেনি।
নিজে না লিখলেও এই তিন বছরে সামু আমাকে যেটুকু জ্ঞান ও আনন্দ দিয়েছে, আমার একাকীত্তের সাথী হয়ে আমার সাথে রাতের পর রাত জেগেছে, আমাকে হাসিয়েছে-কাঁদিয়েছে, তার জন্য আমি সামুর কাছে কৃতজ্ঞ। মানুষের চিন্তাভাবনার মধ্যে ফারাক দেখেছি সামুতে, দেখেছি সেই ফারাক নিয়েই দুপক্ষের বিতর্ক। সেই বিতর্ক আবার উপভোগ করেছি সামুর হাজার হাজার ব্লগার মিলে। তবে বর্তমানে সামুর সার্বিক পরিস্থিতি অন্যান্য ব্লগারদের মত আমাকেও শংকিত করে তুলছে। আমাদের প্রিয় সামুকে কি আমরা আর ফিরে পাবো না?
ফিরে পাওয়ার কথা শুনেই অনেকেই হয়ত এখন মনে মনে ভাবছেন “এই পোলা কয় কি? সামু কি পুরান ঢাকার চিপায় ঢুইকা হারায়া গেছে?” না ভাই, সামু সামুর জায়গাতেই আছে। কিন্তু সেটা শুধুই সামুর ঠিকানা http://www.somewhereinblog.net। এই ঠিকানা বাদে অন্যান্য আর কিছুই কি আগের মত আছে? সামু আজকে বাংলাদেশের শীর্ষ ব্লগ, এর পেছনে কি শুধুই সামুর হর্তাকর্তাদের অবদান? সেই সব ব্লগারদের কি কোনও অবদানই নেই যাদের লেখা পড়তেই আমার মত পাঠকের সামুতে আগমন? কেউ কি খেয়াল করে দেখেছেন সেই ব্লগারদের অনেকেই যে এখন সামুতে নেই? আলিম আল রাজির সর্বশেষ পোস্ট জুলাইয়ে। শামীম শরীফ সুষম তো হারিয়েই গিয়েছেন। একই অবস্থা জাহাজী পোলা, রাশেদ হাসান, জিসান শা ইকরাম, কুঁড়ের বাদশা, শেরিফ আল সায়ার আরও অনেকে যাদের নাম ভুলেই যেতে বসেছি। যারা আমার এই তুচ্ছ লেখাটি পড়ছেন, একটু ভেবে বলবেন এখন সামুর অধিকাংশ লেখাগুলোর মান কি আগের মত আছে? সামুতে কি আপনি আগের মতই সময় কাটাচ্ছেন? এখনকার অনেক ব্লগারদের লেখা আমার ভাল লাগে। অপু তানভীর, নাজিম-উদ-দৌলা আছেন। কিন্তু সামুতে কেমন যেন একটা সাম্প্রদায়িকতা ঢুকে যাচ্ছে। আস্তিক বনাম নাস্তিক, ছাগু বনাম ভাদা। এক দিনে এইগুলোই নিয়ে আর কয়টা পোস্ট পড়তে ভাল লাগে? আমাদের প্রিয় ব্লগাররা সবাই একে একে সামু ছেড়ে চলে যাচ্ছেন। সর্বশেষ গতমাসের ঘটনায় আরও বেশ কয়েকজন সামু ছেড়ে দিয়েছেন। এরকম সাম্প্রদায়িক লড়াই চলতে থাকলে ভাল ব্লগার কেউ আর সামুতে অবশিষ্ট থাকবেন কিনা সেটাই দেখার বিষয়। এর জন্য কিন্তু আমরা পাঠকরাও দায়ী, কারন এই নোংরা পোস্টগুলোতে আমরা ঢুকে কমেন্ট দিচ্ছি, সেটা গালিগালাজ হোক আর যাই হোক। এই আসিফ মহিউদ্দিনের মত ব্লগারদের ব্লগে ঢুকে কমেন্ট দিয়ে আমরাই কিন্তু পোস্টগুলোকে হিট করে দিচ্ছি, তাকে অনুপ্রাণিত করছি আরও লেখার জন্য। উনার মত ব্লগার কিন্তু গালিগালাজেও অনুপ্রেরণা খোজেন, তার পোস্ট হিট হচ্ছে, মানুষ কমেন্ট করছে, এর চেয়ে বেশী আর কি চাওয়া থাকতে পারে একজন ব্লগারের?
হোক সেটা আসিফ মহিউদ্দিন কিংবা অন্য কেউ, আমরা কি পারি না তাদের ব্লগ বয়কট করতে? পারিনা তাদের উৎসাহ দেয়া বন্ধ করতে? আমরা সামুতে আসি কিছু সুস্থ বিনোদনের খোঁজে। কিন্তু আজকাল বিনোদন খুঁজতে এসে মেজাজ খারাপ করে চলে জেতে হচ্ছে। সামুকে উপভোগ করতে চাই, কিন্তু এই মানুষরূপী কীটগুলোর কারনে তা আর বোধহয় হয়ে উঠবে না।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×