
আমরা যদি ভারতকে থামাতে না পারি তাহোলে কেউ পারবেনা এটা কনফার্ম।২০১৫-র বিশ্বকাপে ভারত এখন পর্যন্ত সত্যিকারের চ্যালেন্জের মুখে পড়েনি।আমরা যদি শক্ত চ্যালেন্জ ছুড়ে দিতে পারি তাহোলে তা অতিক্রম করার মত শক্তি ভারতের নেই বলেই আমার বিশ্বাস।আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ক্রিকেট ইতিহাস প্রায় শত বছরের হোতে চললো।আর আমাদের ২০ বছরের ইতিহাসে আমরা সব টেষ্টপ্লেয়িং কান্ট্রিকে হারিয়েছি।ভারত যা কল্পনাও করতে পারেনি সেই সময়।ভারত আমাদেরকে যে অবজ্ঞার দৃষ্টিতে দেখে তার সমুচিত জবাব হবে এখান থেকেই ভারতের বিশ্বকাপ স্বপ্নের ছুটি দিয়ে দেওয়া।
গতকাল জিম্বাবুয়ের সাথে ভারতের ম্যাচটা দেখার পর।আমার কাছে খুব কঠিন মনে হয়নি ভারতের বিরুদ্ধে জয়লাভ করা।মাথার বুদ্ধি শারিরিক কসরত দিয়ে ভারতকে জয় করা আমাদের পক্ষেই খুব সম্ভব।মাসরাফি ভাইকে শুধু শেষবারের মত বিশ্বকাপে জ্বলে উঠতে হবে।নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফিকে শুধু আর একবার প্রমাণ করতে হবে তার টাইটেলটা যথার্থ।
আর আমাদের ওপেনিং জুটিতে রয়েছে খুব বড় ধরনের সমস্যা।তামিম ইকবাল পুরো ৯৯% ব্যার্থ এই বিশ্বকাপে।যদি এই ম্যাচে সে কিছু না করে দেখাতে পারে তাহোলে বাংলাদেশকে তাদের নাম্বার ওয়ান ওপেনিং পার্সনকে নিয়ে অবশ্যই ভাবতে হবে।তামিমের সাথে আরেক প্রান্তে মুশফিককে দিয়ে ওপেনিং করালে এই ম্যাচে কনফার্ম ভালো করবে মুশফিক।রুবেল ইংল্যান্ড ম্যাচে যা করেছিলো তার পুনরাবৃত্তি করতে হবে শুধু ।এর বেশি কিছু নয়।সৌম্য ও মাহমুদ উল্ল্যা তাদের দায়িত্ব এখন পর্যন্ত সুচারুভাবেই করছে বলে পরিলক্ষিত হোচ্ছে ।কাজেই ওদেরকে নিয়ে কোন সমস্যা নেই।
তবে সাকিব ভাইয়ের অনেক কিছু করার আছে এই ম্যাচে।ওয়ার্ল্ড-এর নাম্বার ওয়ান ওয়ানডে খেলোয়াড়ের কাছ থেকে আমরা সত্যিকার অর্থে মন জয় করা কোন পারফর্মেন্স দেখতে পাইনি এখন পর্যন্ত ।আমরা ষোল কোটি বাংলাদেশি সেটা দেখার প্রতিক্ষায় আছি।সেটা ভারতের বিপক্ষেই দেখতে চাই ।আমরা সাকিবের কাছে স্বরণিয় করে রাখার মত খেলা দেখতে চাই কোয়ার্টার ফাইনালে ।তারপর যদি হেরে যাই আমাদের কোন দুঃখ থাকবেনা।আর বাকি সবাই যারা আছে তারা ফিল্ডিং-এ যথাযথ দায়িত্ব পালন করলে আমরা ইনশাহ আল্লাহ জিতে যাবো ভারতের বিরুদ্ধে প্রথম কোয়ার্টার ফাইনালে।এবং এটা জিতলে আমাদের জন্য ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে।
আশা করি ২০১৫ সালের বিশ্বকাপ স্বরণিয় করার জন্য এটুকু কাজ বাংলার দামাল ছেলেরা জান প্রাণ মন উজাড় করে খেলবে।মাঠে খেলবে তোমরা ১১জন আর বাইরে তোমাদের জন্য শুভকামণা থাকবে আমাদের ষোল কোটি প্রাণের।
জয় বাংলা ,বাংলার জয়-
হবে হবে হবে নিশ্চয়।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




