বাবার কবিতা
অহংকার
এম. আব্দুল কাদের ভূঁইয়া
অহংকার মানুষের পরম দুশমন
ভয়ঙ্কর ক্ষতিকর,
থাকে অনিবার্য ধ্বংস সাধনায়
অতিশয় তৎপর।
নিজেকে নিজে বড় বলা আর
অপরে ঈর্ষা হেলা,
দেমাকে গর্বে চলা, অহংকার
তাকেই যায় বলা।
অহংকারী অবৈধ কর্মকাণ্ডে
থাকে সদা মত্ত,
ফলে ঘটে তার অবশ্য পতন
ভোগে প্রায়শ্চিত্ত।
অহংকারী পাপিষ্ট নরাধম
কোথায় তার স্থান,
আর বিনয়ী মানুষ সবার প্রিয়
সর্বত্র সম্মান।
বাকিটুকু পড়ুন











