somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

...............

আমার পরিসংখ্যান

শ্রাবণধারা
quote icon
" আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানারূপ কল্পনা করে, অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে ল্যাজমলা খাইয়া নতশিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি-ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক-পেট জাবনা খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে......."
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই বছরে সেই বিভাজনটি ভয়াবহভাবে দুর্বল হয়েছে। ধর্মীয় উন্মাদনা, বিদ্বেষ ও বিভাজনকে উসকে দিয়ে মানুষের মধ্যে যে প্রবল ঘৃণা তৈরি করা... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     like!

তৌহিদি জনতা বা ইসলামপন্থি গুণ্ডাবাহিনীর উত্থান

লিখেছেন শ্রাবণধারা, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৮


তৌহিদি জনতা হল ইসলামপন্থি গুণ্ডাবাহিনী। সমাজের পশ্চাৎপদ শ্রেণি, যারা সভ্যতার বাইরে প্রাচীন কোন জগতে আটকে আছে। সময়ের সাথে তারা নিজেদের পরিবর্তন করতে পারেনি। বাইরের পৃথিবী যে বদলে গেছে, সেই খবর তারা কিছু কিছু হয়ত জানে, কিন্তু পরিবর্তনগুলো গ্রহণ করে না। তারা যেসব কেতাব পড়ে সেগুলোর মধ্যে নতুন পৃথিবীর কথা... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     like!

বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান

লিখেছেন শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮


বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে, যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় বা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনীতি দ্বারা প্রভাবিত না হয়ে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করবে? নাকি দেশটি পশ্চাৎমুখী কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হবে যেখানে পরাশক্তিগুলো নিজেদের ভূরাজনৈতিক স্বার্থে ইসলামপন্থী... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ৩৪২ বার পঠিত     like!

ফিরে দেখা জুলাই অভ্যুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ১৯ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২২


জুলাই ২০২৪ এর আন্দোলন ও তার পরবর্তী রাজনীতিকে ঘিরে বাংলাদেশে দুটি পরস্পরবিরোধী বয়ান দাঁড়িয়ে গেছে। আওয়ামী লীগের একটি বড় অংশ, বিশেষ করে শেখ হাসিনার অনুগত সমর্থকেরা মনে করে জুলাই ছাত্রজনতার অভ্যুত্থান ছিল না, এটি আসলে জামাত ও ইসলামপন্থিদের ষড়যন্ত্র, যাতে আমেরিকা ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জড়িত। জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক কার্যালয়ের... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৯৪ বার পঠিত     like!

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয়তা পায়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি অনুসারীর জন্য সিনেমাটি সম্পূর্ণ সম্প্রচার করেন, তখন এটি ব্যাপক আলোচনায় আসে।

গল্পটি একটি ইউরোপীয় শহরকে ঘিরে। সেখানে দেখানো হয় মুসলিম... বাকিটুকু পড়ুন

২৫ টি মন্তব্য      ৩৫৩ বার পঠিত     like!

মানুষ হয়ে জন্মানোর সৌভাগ্য ও আর্তি: তোমাদের ক্লাউড আমাদের নদীগুলো শুকিয়ে দিচ্ছে

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুন, ২০২৬ সকাল ১০:৪৫


কিছুদিন আগে আমার সিটি স্ক্যানের অ্যাপয়েন্টমেন্ট ছিল পাশের শহরের এক হাসপাতালে। গুরুতর কোন অসুখ নয়। ভলিবল খেলতে গিয়ে হাতের জয়েন্টে ব্যথা পেয়েছিলাম স্ম্যাশ করার সময় (আমার ছেলের ভাষায় স্পাইক)। অনেকদিন পরেও সে ব্যথা না কমায় ডাক্তারের শরণাপন্ন হই। তিনি সিটি স্ক্যানের নির্দেশনা দেন। যে শহরে থাকি সেখানে টেস্টের জন্য দীর্ঘ... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ২৭২ বার পঠিত     like!

ইরান ও আমেরিকার সম্ভাব্য সমঝোতা স্মারক সম্পর্কে

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১:১৯


বিষয়টির শুরুতেই যেটা মনে রাখতে হবে, তা হলো, এই সমঝোতা স্মারক নিয়ে অতিরিক্ত আশাবাদী হওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি, কারণ এটি কেবল একটি সম্ভাব্য সমঝোতা স্মারক মাত্র; মূল চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করতে আরও ৩০ দিন সময় রাখা হয়েছে। যাতে করে, ইরান ও আমেরিকা পারমাণবিক ইস্যু এবং হরমুজ প্রণালীর... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ১৮৭ বার পঠিত     like!

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, অর্থসম্পদ, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা করতে চান। মীর্জা ফখরুলের খবরগুলো আমি আগ্রহ নিয়ে দেখি। এত গুরুত্বপূর্ণ ও জরুরি খাত রেখে উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের জন্য কেন তিনি... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৯০১ বার পঠিত     like!

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র সমাধান নাকি শরিয়া আইন। আহমাদুল্লাহ হুজুর যেটাকে নারীশিশুর উপর নৃশংসতার সমাধান মনে করেছেন, সেটা সমাধান নয়, বরং সেটাই আসলে নৃশংসতাগুলো... বাকিটুকু পড়ুন

৪৫ টি মন্তব্য      ৫২০ বার পঠিত     like!

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রজাদের এমন মগজ ধোলাই দেওয়া হয় যে, অত্যাচারিত প্রজারা পর্যন্ত অতীতের সব কিছু ভুলে রাজার গুণগান করতে থাকে। হীরক রাজা... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৩১৩ বার পঠিত     like!

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তাই হোক। এখনই উপযুক্ত সময় ধর্মীয় শিক্ষার নাম করে গজিয়ে ওঠা মূর্খ তৈরির এই সূতিকাগারগুলো বন্ধ করার।

নেত্রকোনার মহিলা মাদ্রাসায় ধর্ষণের শিকার ১২ বছরের ছোট্ট অসহায়... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৪৬২ বার পঠিত     like!

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের মেয়ে মঞ্জুশ্রী দাশ লিখেছেন "...আমাদের বাড়িতে ছিল অনেক গাছগাছালি, একটা কৃষ্ণচূড়া গাছ, অনেক পাখি। কৃষ্ণচূড়া গাছের কাছে নির্জন খড়ের ঘরে... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ৩৩৫ বার পঠিত     like!

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার জন্য ইউনুসকে ভাড়া করেন। খুনের আগে ইউনুস চেয়ারম্যানের বাড়িতে অতিথি হিসেবে আসেন। বাড়িতে থাকে চেয়ারম্যানের স্ত্রী এবং দুঃসম্পর্কের এক তরুণী... বাকিটুকু পড়ুন

২৭ টি মন্তব্য      ৫৭০ বার পঠিত     like!

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা সন্ত্রাসবাদ নির্মূল করা অথবা, ক্ষতিকর আগাছা নির্মূল করা। সবগুলো উদাহরণের সাথে জামাতের রাজনীতি তুলনীয় বটে!

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে মনে হচ্ছিল, বিএনপি... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ২৯০ বার পঠিত     like!

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী শক্তি প্রবল হয়, তখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে তা প্রভাব ফেলে এবং প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তিগুলোকে সক্রিয় করে তোলে।

ভারতে মুসলিম... বাকিটুকু পড়ুন

৩৬ টি মন্তব্য      ৪৬৯ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫০১৯৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ