
মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তাই হোক। এখনই উপযুক্ত সময় ধর্মীয় শিক্ষার নাম করে গজিয়ে ওঠা মূর্খ তৈরির এই সূতিকাগারগুলো বন্ধ করার।
নেত্রকোনার মহিলা মাদ্রাসায় ধর্ষণের শিকার ১২ বছরের ছোট্ট অসহায় মেয়েটিকে দেখলে আপনার অন্তরাত্মা কি কেঁপে ওঠে না, মাননীয় প্রধানমন্ত্রী?
শিশু ধর্ষণ করে এসে ফেসবুকে ধর্ষকের আত্মপক্ষ সমর্থন ও হুমকি-ধমকি দেখে আমাদের যে চিৎকার করে কাদতে ইচ্ছা করে - বিবমিষা ও বিলাপের সেই অনুভূতি প্রকাশের ভাষা আমাদের নেই। যে নারী চিকিৎসক এই মেয়েটিকে চিকিৎসা দিয়েছেন, এখন তিনিও ধর্ষণ ও হত্যার হুমকি মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ভেবে দেখুন, ইসলামি শিক্ষার নামে কী ভয়ঙ্কর ফ্রাঙ্কেনস্টাইন-সদৃশ দানব তৈরি করেছি আমরা।
আপনার সন্তান জাইমার দিকে তাকিয়ে ভাবুন, কী হৃদয় বিদারক ঘটনা এটা! প্রধানমন্ত্রী হিসেবে আপনার কি ইচ্ছা হয় না, আমাদের দেশের সব নারীশিশুই যেন জাইমার মতো আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে বেড়ে ওঠে? আপনার কি মনে হয় না, এই নিয়াণ্ডারথাল প্রজাতির শিম্পাঞ্জিগুলোর থাবায় আক্রান্ত হওয়ার চেয়ে, ধর্ষিত হওয়ার চেয়ে, খুন হয়ে রক্তে ভেসে যাওয়ার চেয়ে, আমাদের শিশুদের বেশি কিছু পাওয়ার ছিল?
ইতিহাস, সামাজিক প্রেক্ষাপট ও পূর্বাপর সম্বন্ধ না বুঝে, কতগুলো দোয়া-দরুদ মুখস্থ করা কওমী মাদ্রাসার এই মূর্খদের "আলেম সমাজ" নাম দেওয়া হয়েছে। মূর্খ একপাল বনমানুষের নাম "আলেম" বা জ্ঞানী, এর চেয়ে বড় পরিহাস আর কি আছে?
ধর্মীয় শিক্ষার নামে এই মাদ্রাসাগুলোতে অল্প বয়সে শেখানো হয়, আইন বলে আমরা যেগুলো মানি, সেগুলো মানুষের তৈরি ভুয়া আইন, আল্লাহর আইনই আসল আইন। শিশুদের স্বাভাবিক কৌতূহল থেকে যে সহানুভূতি ও সৃষ্টিশীলতা নিয়ে দেশের নাগরিক হয়ে ওঠার কথা, শৈশবেই সেটা ধ্বংস করে দেওয়া হয়। তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে এদের কাছে কি আশা করার আছে?
সামাজিক শৃঙ্খলায় এই যে বিকৃত বিশ্বাসের প্রভাব, সেটা তো সমাজের অন্যদের মধ্যেও পড়বে। একদল লোক যখন বিশ্বাস করে মানুষের তৈরি আইন ভুয়া, তখন সমাজের অন্য পেশাজীবী, উদাহরণ হিসেবে ধরা যাক, কিছু পুলিশ সদস্যের মধ্যেও বিভ্রান্তি তৈরি হতে পারে। কেউ কেউ ভাবতে পারে, আরে, তাই তো, আমি পুলিশ হয়ে মানুষের তৈরি আইন রক্ষার কাজ করছি, যেখানে আল্লাহর আইন আসল।
আমাদের দেশের তরুণদের বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যে দক্ষতা অর্জন করতে হবে, পাশাপাশি বৈশ্বিক পরিবেশে সম্পূর্ণ ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও বিশ্বাসের মানুষের সাথে কাজ করতে হবে - এই আলেমরা কি সেই দক্ষতা অর্জনের উপযুক্ত?
কতিপয় দুর্বৃত্ত, ২০১৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও গণজাগরণ মঞ্চের বিপক্ষে লেলিয়ে দিতে কওমী মাদ্রাসাকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করে। কুখ্যাত যুদ্ধাপরাধী, যারা মুক্তিযুদ্ধকালীন হত্যা, লুণ্ঠন ও ধর্ষণের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের রক্ষার জন্য একজন পত্রিকার সম্পাদক ও শঠ বুদ্ধিজীবী মিলে মিথ্যা প্রপাগান্ডা তৈরি করে কওমীদের মাঠে নামালেন। হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ভয় দেখিয়ে, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বহু সংখ্যক শিশু-কিশোরদের পুলিশ ও র্যাবের মুখোমুখি দাঁড় করিয়ে তাদের হত্যার মুখে ঠেলে দিলেন।
কওমী মাদ্রাসা যে অর্থনীতির কাঠামোয় চলে, সেটা একটা চুরি-ডাকাতি-ঘুস ও দুর্নীতি নির্ভর মডেল হিসেবে দাঁড়িয়ে গেছে। কওমী মাদ্রাসা যে দান-খয়রাতের অর্থে পরিচালিত হয়, সেটা মূলত দেশের দুর্নীতিবাজ, ঘুষখোর এবং চোর-ডাকাতদের টাকা। এটি একটা ইকোসিস্টেম। যেখানে একদিকে দুর্নীতিবাজরা দান-খয়রাতের মাধ্যমে পরকালীন মুক্তি ও বেহেস্তে যাবার পথ তৈরি করে, অন্যদিকে দানের ওপর নির্ভর করা কওমীরা অর্থনীতিতে কোনো ধরনের অবদান ছাড়াই আয়েসে জীবন যাপন করে।
দিনমজুর, রিকশাচালক বা গার্মেন্টস কর্মীর তুলনায় কওমী হুজুর হওয়া অনেক সহজ ও সুবিধাজনক। এ কারণে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের কাছে সন্তানদের হুজুর হওয়া স্বপ্নের মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাধারন শিক্ষা খরচ বেশি হওয়ায়, মাদ্রাসা শিক্ষা ছাড়া তাদের আর উপায় থাকে না। এটাই তাদের সাধ্যের মধ্যে, কেননা এখনে শিক্ষা খরচ নেই; আবার বিনামূল্যে খাবার ও আবাসন জোটে।
কওমী ছাত্ররা কতগুলো আরবী বাক্য মুখস্থ করে মাদ্রাসা থেকে বের হয় বলে, সাধারন চাকরিতে ঢোকার সুযোগ থাকে না। তখন তাদের কাজ হয় আরেকটি মাদ্রাসা খুলে বসা অথবা ওয়াজ মাহফিল করা। মানুষের তৈরি আইন যে ভুয়া এই তত্ত্ব প্রচার করা।
বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল এদের ব্যবহার করেছে। কখনো ভোটের সমীকরণে, কখনো ধর্মানুভূতি রক্ষার অজুহাতে রাজনৈতিক পুঁজি হিসেবে তাদের ব্যবহার করা হয়েছে।
আপনাদের রাজনৈতিক দল ২০১৩ সালে এদের রাজনৈতিক অস্ত্রে পরিণত করার ঘৃন্য কৌশল সমর্থন করে যে বড় ভুল করেছিল, সেই ভুল সংশোধন করার একটা সুযোগ আপনার সামনে এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

