এর মূল কারন বিভিন্ন পোষ্ট থেকে প্রাপ্ত মন্তব্যর ফিডব্যাক দেখতে না পাওয়া।
আমি নেটে খুব কম সময় থাকি। এই কম সময়ে আমি কিছু নির্দিষ্ট ব্লগারের লেখাগুলো আগে পড়ি। তারপর পড়ার চেষ্টা করি রিসেন্টলী পোষ্টের উপর মন্তব্যগুলো।
গত কিছুদিন যাবত আমি এই সুবিধা পাচ্ছি না। কিছু ব্লগারের লেখাগুলো পড়তে পারলেও, কে কোন পোষ্টের উপর মন্তব্য করছে তা বের করতে ভাগ্যের সহায়তা লাগছে। এর একমাত্র কারন- ব্লগ চ্যাটিং। মন্তব্যকে চ্যাটিং হিসাবে কয়েকজন ব্লগার এই যাবৎকালের সেরা ফারফর্মার হিসাবে দিক্ষা লাভ করেছেন। তাদের একের পর এক চ্যাটিং আকর্ষনীয় মন্তব্যগুলো দূরে সরিয়ে দিচ্ছে।
আমার অনুরোধ, আপনারা ব্লগ চ্যাটিং বাদ দিয়ে কতর্ৃপক্ষর প্রতি দৃষ্টি আকর্ষন করুন- শীঘ্রই বাংলা চ্যাটিং এর ব্যবস্থা করতে। অথবা, কতর্ৃপক্ষ যেন একটা বিকল্প অপসন রাখেন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


