মধ্যবয়সী এক মানুষ সময় পেলেই খুঁজে ফেরে তার সোনালী অতীত

উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায়
২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৪
২৯ ডিসেম্বরের (২০০৮) ভোটের ফলাফল দেখে-জেনে বেশ আতংকিত হয়েছিলাম। মনে হয়েছিল, "উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায়" যেন পরলাম। অনেকে আমার মতোই সংশয়ে ছিলেন। আবার অনেকে ছিলেন আশাবাদী। মনে করেছিলেন, অতীত থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ শিক্ষা নেবে। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট মন্ত্রিসভা শপথ নেয় ০৬ জানুয়ারি।
ভোটের পর সময় গেছে...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৮বার পঠিত
অন্ধকারে শোনা গেল ধুপ ধাপ শব্দ আর চিৎকার !!
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৫
১৯৭৫ সাল। তখন ক্লাস এইটে পড়ি আমরা। ২১তম ব্যাচে বান্দর হিসাবে চিহ্নিত হয়ে গেছি আমি আর ফয়সাল (অপু)। দুইটা কি তিনটা এক্সট্রা ড্রিল ইতোমধ্যে আমাদের একাউন্টে জমা হয়ে গেছে। ওই সময় এক্সট্রা ড্রিলে ২১তম ব্যাচে আমরা দুজন সিনিয়র ছিলাম। পরে অবশ্য ইজাজ আহমেদসহ অনেকেই আমাদের ডিঙ্গিয়ে গেছে।
প্রেপ (রাতে ক্লাস...
- ৩১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৭৫বার পঠিত
তোমার কি 'উইপনে' সমস্যা আছে?
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৩
ক্যাডেট কলেজে শিক্ষকরা এক একজন দারুণ চরিত্র। দোষ-গুণ নিয়ে এরা আছেন, থাকবেন। বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে পার্থক্য এটাই যে ক্যাডেটরা এদের সঙ্গে দিনের ২৪ ঘণ্টা, বছরে ৩০০ দিন এবং ছয়টা বছর কাটায়। কাছ থেকে মানুষগুলোকে দেখে। এদের কাউকে কাউকে নিয়ে রীতিমতো উপন্যাস লেখা যায়। কেউ মজার, কেউ আমুদে, কেউ...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৮৫বার পঠিত
ও বন্ধু তোদের মিস করছি ভীষণ
০৩ রা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
হারিয়ে গেছে বন্ধু মিজান- মিজানুল মাহবুব। মেধাবী ছিল। আঁকার হাতটা ছিল দারুণ। বুয়েটে যখন স্থাপত্য বিভাগে ভর্তি হলো আমরা কেউ অবাক হইনি। ক্যাডেট কলেজে ঢুকে আমাদের অধিকাংশ বন্ধুর ড্রইংয়ে হাতখড়ি হয়েছিল। সেসময় মিজান, সোহেলসহ কয়েকজনকে আমরা রীতিমতো ঈর্ষা করতাম।
মিজান স্থাপত্য পড়া শেষ করে ছোটখাট কিছু কাজ করছে এমন সময়...
- ২০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪২৮বার পঠিত
গরু, তোমরা সব গরু
৩০ শে জুন, ২০০৮ দুপুর ১:১৪
"বেহেশতের দারোয়ানকে একটা রাঙামাটির তরমুজ দিও। তাহলে ওখানে সহজে ঢুকতে পারবে।" ভুগোল পড়াতে গিয়ে দেশের নানা সম্পদের গুণমাণ বোঝাতে এমনটাই বলেছিলেন আমাদের শিক্ষক অধ্যাপক এম এ কাশেম।
গত শনিবার হৃদরোগের চিকিৎসা করাতে গিয়ে অপারেশন টেবিল থেকে তিনি আর ফিরে আসেননি। দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তিনি। শুধু ক্যাডেট কলেজেই ৩৪ বছর। ১৯৫৮...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৪৯বার পঠিত
চাপাতির সঙ্গে আমার ছয় বছরের শত্রুতা
২৫ শে জুন, ২০০৮ দুপুর ১:৫০
চাপাতি খেয়েছেন কখনো?
আঁতকে উঠবেন না। এটা আঘাত করার অস্ত্র নয়। নিতান্তই সহজপাচ্য একটা খাদ্যপণ্য। এটা গমের আটা দিয়ে তৈরি।
আটার রুটি বললে আমাদের চোখে সহজেই ভাসে একটি খাদ্যের চেহারা। রুমালি রুটি, গরম গরম পেলে মনে হয় মাক্ষন্! কিন্তু গমের আটা দিয়ে তৈরি চাপাতি কি জিনিস?
১৯৭৪ সালের ১৪ আগস্ট লাল্টু-পল্টু ধরণের...
- ৩৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৩৮বার পঠিত
পাহাড় চূড়াটা আমাকে নির্জনতায় মগ্ন হওয়ার সাহস জোগায়
২১ শে জুন, ২০০৮ রাত ১২:৪৮
কলেজ ক্যাম্পাসে একটা প্রিয় জায়গা ছিল ডাইনিং হলের পেছনের পাহাড় চূড়াটা। কতো রাত ওখানে বসে সাগরের গান শুনেছি! বন্ধু মামুন অথবা শাহীনকে নিয়ে ওই চূড়ায় বসে কিশোর বয়সের কতো গল্প! কখনো কখনো গলা ছেড়ে গান, তাও চলতো। শাহীনতো ওখানে বসে গান তুলতো উঁচু গলায়। বব মার্লি কিম্বা জোয়ান বায়েজের সঙ্গে...
- ২৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১৯বার পঠিত
এরশাদকে কালো পতাকা দেখিয়েছিল কিছু তরুণ
১০ ই জুন, ২০০৮ দুপুর ১:০২
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে যখন খুনি চক্র সপরিবারে হত্যা করে তখন আমার বয়স মাত্র ১৪। অষ্টম শ্রেনীতে পড়ি। একে তো ওই ঘটনার তাৎপর্য বোঝার বয়স তখন ছিল না; দ্বিতীয়ত, ক্যাডেট কলেজের মতো সেমি কারাগারে রাজনীতিটা একরকম নিষিদ্ধ বস্তু। মনে পড়ে, ক্লাস কক্ষে একজন শিক্ষক এসে আমাদের বঙ্গবন্ধু হত্যার তথ্যটি...
- ৪৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৬৩বার পঠিত
গভীর রাতে কয়েক কিশোরের অ্যাডভেঞ্চার
০৮ ই জুন, ২০০৮ দুপুর ১:২০
[প্রথম পাতায় আসার সুযোগ মিললো। এই পোস্টটি গত দুদিন আমার ব্লগে ছিল। কয়েকজন ব্লগার সেটা পড়েছেনও। প্রথম পাতায় এটি আবার পোস্ট দেওয়ায় তারা বিরক্ত হতে পারেন ভেবে ক্ষমা চেয়ে ঝুঁকি নিতে হয়েছে।]
তখন ছিল গভীর রাত। শীতকালে রাত ১২টা মানেই অনেক। পেছনে পাহাড় আর সামনে বঙ্গোপসাগরের মাঝখানে সবুজের এক...
- ৪০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৫৬বার পঠিত




