somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকল ব্লগারদের আমন্ত্রণ ৩ তারিখ শুক্রবার: শিখীর পাশে দাঁড়াতে চলচিত্র প্রদর্শনী'তে আর ব্লগারদের আড্ডাতে

০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যান্সারে আক্রান্ত ঢাবি'র এমফিলের ছাত্রী শিখীর চিকিৎসার সাহায্যে চলচিত্র প্রদর্শনী'র ব্যাপারে গত ২৮ মার্চ একটা পোস্ট দিয়েছিলাম। Click This Link অনেকেই আগ্রহ দেখিয়েছেন। অনেকেই যেতে চেয়েছেন ছবি দেখতে। ঐদিন ব্লগারদের একটা দারুন সম্মিলনও হতে পারে ওখানে। হতে পারে চলচিত্র নিয়ে আড্ডা। আর যদি বেশি সময় পাওয়া যায়, এবং দর্শকদের যদি আগ্রহ থাকে আমরা আরও দু'একটা ছবি বেশি দেখতে পারি।

অনেকদিন তো ব্লগারদের আড্ডা হয় না, আসুন না চলচিত্র নিয়ে আড্ডা দেই একদিন, আর সহায়তার হাত বাড়িয়ে দেই শিখীর জন্য। সবার দাওয়াত থাকলো ৩ তারিখ, শুক্রবার, পল্টনে।

বিস্তারিতর জন্য আগের পোস্টের লেখাগুলো এখানে দিয়ে দিলাম।

মেয়েটার ক্যান্সার হয়েছে। নাম শিখী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, অনার্স মাষ্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম। শুনেই বললাম, মেয়েটার তো ঢাবির টিচার হয়ে যাওয়ার কথা। আমার বন্ধুটাও বলল হ্যাঁ, হয়ত হয়ে যাবে, হয়ত সার্কুলার হলেই। আর এত হয়তর সাথে যুক্ত হয়েছে আরও একটা বড় হয়ত, সেটা হলো মেয়েটা যদি সুস্থ থাকে।

সে গতবছরের শেষের দিকের কথা। মেয়েটার ক্যান্সার ধরা পড়ার পর একসপ্তাহের মধ্যে অপরেশন করাতে হলো। মধ্যবিত্ত পরিবার কষ্ট করে অপারেশনের টাকা জোগার করলো, অপরেশন হলো। তবে এখানেই শেষ না, এরপর আছে নিয়মিত থেরাপি নেয়া। প্রতিবার থেরাপি নিতে খরচ হচ্ছে প্রায় ৩০ হাজার টাকার মত, মাসে দুইবার। ৩টা থেরাপি নিতে পেরেছে সে, তাতেই আরও লাখ খানেক টাকা লেগেছিলো। সামনে আরও ৯টা বাকি। অবস্থা যা দাড়িয়েছে, তাতে এখন সামনের থেরাপির টাকাই জোগাড় করা হয়নি।

রণেশ দাশ গুপ্ত চলচিত্র সংসদের কথা মনে আছে হয়ত আপনাদের। তাদের এবং মুক্তিযুদ্ধ.org- এর সাথে একটা যৌথ অনুষ্থানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আমরা স্বাক্ষর সংগ্রহ করেছিলাম টিএসসিতে, চলচিত্র দেখিয়েছিলাম, গানের সাথে। যাইহোক, এবার রণেশ দাশ গুপ্ত চলচিত্র সংসদ একটা উদ্যোগ নিয়েছে মেয়েটার জন্য কিছু করার, অন্তত সামনের থেরাপির টাকাটার একটা ব্যবস্থা করা। মেয়েটার জন্য টাকা সংগ্রহে তারা একটা চলচিত্র প্রদর্শনী করবে। আগামী ৩ এপ্রিল, শুক্রবার, সাড়ে ৩ টা থেকে। দুইটা ছবি দেখাবে তারা, অনিমেশ আইচের 'গরমভাত অথবা নিছক ভূতের গল্প' আর অস্কার পাওয়া 'স্লামডগ মিলিয়নিয়ার'। এখন যে জিনিসটা করা দরকার তা হলো প্রদর্শনীর টিকেট নিজে কেনা আর সম্ভব হলে বিক্রির ব্যবস্থা করা। টিকিট পাওয়া যাবে আমার কাছে। আর শাহবাগ আজিজ মার্কেটের কিংবদন্তিতে (৩য় তলা) পাবেন কাল (২৯, মার্চ) বিকেল থেকে। আর যদি কেউ বেশি করে নিতে চান আরও অনেকের জন্য, আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন (আমার মোবাইল- ০১৭১১৫০৪৬৭৮)। আর শো'এর আগে মিলনায়তনের সামনে তো টিকিট পাওয়া যাবেই।

আমরা যদি চাই, নিজেরাই ছবিদুইটা দেখার জন্য হলেও অন্তত একটা করে টিকিট নিতে পারি। আর বন্ধুদের জন্য কয়েকটা। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আমরা একত্রিত, আসুন না একটা মেয়েকে সাহায্য করার জন্যও আমারা হাত হাত রেখে একত্রে কাজ করি।

চলচিত্র পদর্শনী:
৩ এপ্রিল, শুক্রবার

'গরমভাত অথবা নিছক ভূতের গল্প'
অনিমেশ আইচ
বিকাল সাড়ে ৩ টা

'স্লামডগ মিলিয়নিয়ার'
বিকাল ৫ টা

টিকিটের দাম: ১০০ টাকা, ছাত্র ৫০ টাকা

মৈত্রী মিলনায়তন
মুক্তি ভবন (৫ম তলা)
২১/২, পুরানা পল্টন, ঢাকা


রিলেটেড পোস্ট:

কৌশিকের লেখা: ৩রা এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় শিখীর জন্য আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, চলে আসুন পুরানা পল্টন! Click This Link
অরণ্য আনামের লেখা : একটি টিকেট কিনুন, একটি জীবন বাঁচান Click This Link
প্রত্যুৎপন্নমতিত্বর লেখা: শিখী আমাদের বন্ধু :: দয়া করে ওকে বাঁচান Click This Link

ছবি: যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে ব্লগারস কমিউনিটি, রণেশ দাশ গুপ্ত চলচিত্র সংসদ এবং মুক্তিযুদ্ধ.org- এর যৌথ আয়োজন।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৫
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×