somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিখী আমাদের বন্ধু :: দয়া করে ওকে বাঁচান

৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি লেখক নই... হুদাই ব্লগে ব্লগর ব্লগর করি
আমি দাতা হাতেম তাই নই ... কিন্তু ২/৫ টাকা মাঝে মাঝে মসজীদের দান বাক্সে ফেলি পরকালের লাভের আশায় :)
আবার আমার কোটি টাকাও নাই যে যখন তখন চাইলে ৫,০০০/১০,০০০ টাকা দিয়া দিমু... এবার নিশ্চয় বুঝতে পারছেন আমি আসলে অনেক কিছুই না... এত অসম্পুর্ণতার মাঝেও হুট হাট ফাষ্ট বেঞ্চিতে বসে পরি :)... একেবারে সকলের সামনে ... :) ... ভালো কাপরচোপর নাই দেখে প্রথম বেঞ্চিতে বসার ইচ্ছা থাকা কি দোষের?

বন্ধুরা... এই লাস্ট বেঞ্চে থাকা আমরাই... প্রাপ্তীর জীবন বাঁচিয়ে তুলতে যুদ্ধ করেছি ... আমরা শ্বাশত সত্যর জন্য তহবিল সংগ্রহ করেছি... আমরা উপমাকে বাচিয়ে তুলতেও লড়ে গেছি... আপনাদের বাড়িয়ে দেয়া হাত ধরে এই প্রাপ্তী... শ্বাশত সত্য... উপমারা আবার নতুন করে স্বপ্ন দেখছে... এই স্বপ্ন নির্মাণ কিন্তু আপনাদের হাত ধরেই...

শিখী আমাদের আরেক বন্ধু (বিস্তারিত যীশুর পোস্টে )... ক্যান্সারে জর্জরীত... ধরা পড়ার পর একসপ্তাহের মধ্যে অপরেশন করাতে হলো। মধ্যবিত্ত পরিবার কষ্ট করে অপারেশনের টাকা জোগার করলো, অপরেশন হলো। তবে এখানেই শেষ না, এরপর আছে নিয়মিত থেরাপি নেয়া। প্রতিবার থেরাপি নিতে খরচ হচ্ছে প্রায় ৩০ হাজার টাকার মত, মাসে দুইবার। ৩টা থেরাপি নিতে পেরেছে সে, তাতেই আরও লাখ খানেক টাকা লেগেছিলো। সামনে আরও ৯টা বাকি। প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার প্রয়োজন অবস্থা যা দাড়িয়েছে, তাতে এখন সামনের থেরাপির টাকাই জোগাড় করা হয়নি।

আগামী ৩ এপ্রিল, শুক্রবার, সাড়ে ৩ টা থেকে। দুইটা ছবির প্রদর্শনি হবে, অনিমেশ আইচের 'গরমভাত অথবা নিছক ভূতের গল্প' আর অস্কার পাওয়া 'স্লামডগ মিলিয়নিয়ার'।

এখন যে জিনিসটা করা দরকার তা হলো প্রদর্শনীর টিকেট নিজে কেনা আর সম্ভব হলে বিক্রির ব্যবস্থা করা। টিকিট পাওয়া যাবে শাহবাগ আজিজ মার্কেটের কিংবদন্তিতে (৩য় তলা) ২৯, মার্চ বিকেল থেকে। আর যদি কেউ বেশি করে নিতে চান আরও অনেকের জন্য, আমাদেরি প্রিয় ব্লগার যীশুর সাথে যোগাযোগ করে নিতে পারেন (যীশুর মোবাইল- ০১৭১১৫০৪৬৭৮)। আর শো'এর আগে মিলনায়তনের সামনে তো টিকিট পাওয়া যাবেই।

শুক্রবার বিকেল ৩টায় শিখীর জন্য চলে আসুন বায়তুল মোকারমের উত্তর পাশে, মৈত্রী মিলনায়তনে (মুক্তি ভবন (৫ম তলা), ২১/২, পুরানা পল্টন, ঢাকা)।

শুক্রবার হোক ব্লগারদের আরেকটা সমাবেশের দিন। বিকেল ৩টায় শিখীর পাশে দাড়িয়ে জীবনের দাবীকে আরেকবার প্রতিষ্ঠিত করি।

প্রতিদিন কত অসহায় মানুষ দেখি আমরা? দশ? বিশ? শ? দেখি হয়তো, গুনি না। ঢাকার ভিক্ষাবৃত্তি একটা পেশা বলে ভিক্ষুকদের জন্য সহমর্মিতা থাকে না, খেটে খাচ্ছে। কিন্তু সমস্যা হয়ে দাড়ায় মধ্যবিত্তদের, নুন আনতে পান্তা ফুরানোদের। অসুস্থ্য হলে ধার করে, বাড়ী বেচে, গয়না বেচে, নিঃস্ব হয়। আমার মা বলেন, স্বর্ণ ঘরে রাখার এই সুবিধা, বিপদের সময় কাজে লাগে। বেশীরভাগ মধ্যবিত্তের সোনার অলংকার প্রীতির মূল উদ্দেশ্য ছিল আপদকালিন সেভিংস। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে অনার্স ও মাস্টার্সে ফাস্ট ক্লাস ফাস্ট শিখীর মধ্যবিত্ত পরিবারের জন্য ক্যানসার চিকিৎসার ভার বহন করা কেমন দুঃসাধ্য হতে পারে সহজেই বোঝা সম্ভব। প্রথম ধাক্কা সামলাতে সামলাতে সব সেভিংস নিশ্চিহ্ন হয়েছে, তারপরে......চিকিৎসা বাকী রেখে শিখী অভিমানী হবে ইশ্বরের সাথে, পালি ও সংস্কৃতি ভাষার শিক্ষক হবার স্বপ্ন অধরা রেখে নিজেই হয়ে যাবে অপ্রচলিত।

আমাদের চোখের ভেতরে ঢুকে বসে থাকে বুনো বুনো কালসাপ। সব নিরুদ্দেশ যাত্রায় আমরা অন্ধ, সুতীব্র অহংকারে দিকভ্রম। এসব আমাদের মনুষ্য সীমাবদ্ধতা। কিন্তু প্রিয় বন্ধুটি অসুস্থ্য হলে আমরা সহমর্মিতা চাই, নিজের বিপদে চাই অন্যের আবির্ভাব, আয়োজন, সহযোগিতা।


কৃতজ্ঞতা : ব্লগার কৌশিক ও যীশু
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×