somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা থাইল্যান্ড (পর্ব-৭)

৩১ শে মে, ২০১৩ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রিপলিস বিলিভ ইট অর নট


ছোট বেলায় টিভিতে রিপলিস বিলিভ অর নট এর প্রোগ্রাম দেখতাম আর অবাক হতাম সত্যি এমন হয় কি? কে জানতো আমাদের ওয়েলকাম প্লাজা হোটেল-এর পাশেই সেই বিখ্যাত রিপলিস বিলিভ ইট অর নট এর জাদুঘর। সকালে নাস্তা শেষে জাদুঘরের সামনে ঘুর ঘুর করছি। আর একটা ছবি তোলা যায় কিনা ভাবছি। ছবি তুলতে পারলে দেশে ফিরে বন্ধুদের কাছে বুক ফুলিয়ে বলা যাবে, এই দেখ রিপলিস বিলিভ ইট অর নট। জাদুঘরের সামনে দেখলাম একজন সুদর্শণ থাই নারী দাড়িয়ে আছে। পোশাক-আশাকেই বোঝা যাচ্ছে এই জাদুঘরের কর্মী। আমি তাকে জিজ্ঞেস করলাম, এইখানে ছবি তোলা যাবে কিনা? সে আমার ইংরেজী কী বুঝলো সেই জানে, মিষ্টি হেসে আমাকে একটা ব্রশিয়ুর ধরিয়ে দিল। সেখানে থাই ভাষায় হিজি বিজি লেখা। কিছুই বুঝবার উপায় কী বলতে চাচ্ছে। শুধু এক যায়গায় বুঝতে পারলাম 'রিপলিস বিলিভ ইট অর নট'এর ছবির পাশে লেখা ৩৫০ বাথ। আর পাশে কয়েকটা সময় উল্লেখ করা। ভাবলাম হয়তো জাদুঘরের ভিতরে প্রবেশ করতে ৩৫০ বাথ লাগবে। কিছুক্ষণের ভিতরেই যেহেতু আমাদের আগে থেকে নির্দিষ্ট স্পট ভ্রমণে বের হয়ে যাবো, সেহেতু এত অল্প সময়ের জন্য ৩৫০ বাথ খরচ করা বোকামীই হবে। আমি আমার মতো ফটাফট ছবি তুলে 'রিপলিস বিলিভ ইট অর নট' জাদুঘরের সামনে থেকে প্রস্থান করলাম। পরে দেশে আসার পর অফিসের এক সহকর্মীর মাধ্যমে জানতে পারলাম 'রিপলিস বিলিভ ইট অর নট'-এ ফোর ডি সিনেমা শো হয়। তখন একটু বুঝতেও বাকি রইল না যে জাদুঘরের সামনে মেয়েটি আমাকে যে ব্রশিয়ুর ধরিয়ে দিয়েছিল ওইটা ছিল আসলে ফোর ডি সিনেমা শো-এর সময়সূচি। এই জীবনে থ্রিডি সিনেমা দেখাই হলো না আর সেখানে ফোর ডি সিনেমা দেখার সুযোগ পেয়েও হারালাম। দেশে এসে থাই বলদদের মনে মনে গালাগাল দিলাম, তোরা থাই ভাষাকে সর্ব্বোচ্চ গুরুত্ব দিস ঠিক আছে। কিন্তু এমন মাধ্যম তো ব্যবহার করবি যাতে সবাই তথ্যটা পায়। আমি তখন যদি জানতাম 'রিপলিস বিলিভ ইট অর নট'এ ফোর ডি শো হয় তাহলে আমি নিশ্চয় শো দেখার সময় বের করে নিতাম।
(চলবে...)

আমার দেখা থাইল্যান্ড পর্ব-১
আমার দেখা থাইল্যান্ড পর্ব-২
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৩
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৪
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৫
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৬
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৮
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৯
আমার দেখা থাইল্যান্ড পর্ব-১০
আমার দেখা থাইল্যান্ড পর্ব-১১
আমার দেখা থাইল্যান্ড পর্ব-১২
আমার দেখা থাইল্যান্ড (শেষ পর্ব)
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্ভে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×