আমার দিনলিপি

নির্জনতা ভালোবাসি 

সাবাস বাংলাদেশ ক্রিকেট দল!

১৪ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩০

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ জয়ের সাফল্যে আমি খুশী, গর্বিত। আশা করি বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকী ম্যাচটিও জিতবে। এগিয়ে যাও বাংলার টাইগাররা। হোয়াইট ওয়াশ করে দাও নিউজিল্যান্ডকে। গোটা জাতি আছে তোমাদের সাথে। অভিনন্দন জানাই তোমাদের।

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে, আর বাঙ্গালী আমেরিকাতেও আওয়ামী-বিএনপিতে ভাগ হয়ে মারামারি করে

২২ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩১

দেশের রাজনীতি নিয়ে চিন্তা করতে মোটেই ইচ্ছা করে না। তার পরেও কিছু কিছু খবর একদমই সহ্য করা যায় না। বাংলাদেশী হিসাবে নিজেকে ছোট মনে হয়।

গতকালকের দৈনিক প্রথম আলোর একটি খবর শুনে হতাশা প্রকাশ না করে আর পারলাম না- আমেরিকার জন এফ কেনেডী বিমান বন্দরে প্রধান মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

বিশ্বকাপের তারকা খেলোয়াড়রা কি কিছুটা ক্লান্ত?

২৮ শে জুন, ২০১০ বিকাল ৪:০৬

বিশ্বের তারকা খেলোয়াড়রা প্রায় সবাই কোনো না কোনো ইউরোপীয়ান লীগে খেলেন। সেখানে তারা যেমন মনপ্রাণ উজাড় করে খেলেন, তার ছিঁটেফোটাও এখনো দেখছি না। গতকাল জার্মান-ইংল্যান্ড খেলা দেখে যেটা মনে হলো- ইংল্যান্ডের খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত। শুধু তারাই নন দিদিয়ে ড্রগবা বা মালুদার মত ইংলিশ লীগ কাঁপানো খেলোয়াড়রাও কেমন যেন খাপ ছাড়া...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

''নিন্দুকেরে বাসী আমি সবার চেয়ে ভালো''

০২ রা জুন, ২০১০ বিকাল ৫:২২

দেশে প্রতিদিন কত নাম না জানা সংবাদপত্র বের হচ্ছে তার খবর কে রাখে? এত কাগজের ভীড়ে 'দৈনিক আমার দেশ' না হয় আওয়ামী সরকারকে কিছু সমালোচনা করতো, নিন্দা করতো। তাতে ক্ষতিটা কি ? এই সমালোচনার মধ্যে তো ইতিবাচক কিছুও তো থাকতো। তাতে সরকারের লাভই হতো।

চাটুকারদের তেলে ভাসতে আমরা খুব পছন্দ...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

সাধারণ ছাত্রের জীবনে ছাত্ররাজনীতি কোন উপকারে আসে?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩২

সাধারণত, বিদ্যালয় থেকে কলেজের চত্বরে পা দেবার সাথে সাথেই সাধারণ ছাত্রের রাজনীতির সাথে পরিচয়। তারপর,ক্যান্টিনে ছাত্রনেতাদের রাজনৈতিক আড্ডা, মিছিলের উম্মাদনা দেখে রাজনীতির প্রতি একটু একটু ভালো লাগা তৈরী। বেশী হলে রাজনৈতিক বড় ভাইয়ের টাকায় না বুঝে চা-সিঙ্গারা খাওয়ার কারণে অনিচ্ছাসত্বেও মিছিলে যোগ দেয়া। ব্যস এটুকুই। সাধারণ ছাত্রদের ক্ষেত্রে রাজনীতি কখনো...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

বাংলাদেশে ভূমিকম্প প্রতিরোধক অট্টালিকা নির্মানঃ পরিকল্পনা আর বাস্তবতা

২৬ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩

হাইতির সাম্প্রতিক ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দেখে আমরা সবাই কমবেশী শংকিত।ধারনা করা হয়, এরকম মানের একটা ভুমিকম্প বাংলাদেশে বিশেষ করে ঢাকা বা চট্টগ্রামে হলে ক্ষয়ক্ষতি আরো বেশী হবে। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নাই।

কিন্ত বাস্তবতাটা হলো, আমরা কয়েকদিন এই নিয়ে চায়ের কাপে, খবরের কাগজে- ব্লগে ঝড় তুলছি, তুলবো।একটু ভাববো। তারপর আবার সবই...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

ছেলে মেয়ের বাহ্যিক সৌন্দর্য নয়, মনের সৌন্দর্যই হোক স্যাটেল্ড ম্যারেজের পূর্বশর্ত

১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৪

টেলিফোনে কথা হচ্ছিলো আমার এক বন্ধুর সাথে। কথা প্রসংগে তার সদ্য মাষ্টার্স করা বোনের কথা উঠলো। বন্ধু খুব আক্ষেপ করছিলো, গায়ের রং একটু কালো বলে নাকি তেমন কোন ভালো পাত্র পাওয়া যাচ্ছে না। আর যাও পাওয়া যায় দাবী-দাওয়া (মানে যৌতুক) অনেক। ইদানিং কেউ আর দাবী-দাওয়া বা যৌতুক বলেনা। বরং,...

পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে

পাহাড় না সমুদ্র, কোনটা বেশী ভালো লাগে?

০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪০

প্রায় অনেক সাক্ষাতকারেই বিশেষ করে সাহিত্য বা সংস্ক্বতি পরিমন্ডলের লোকজনকেই এই প্রশ্নটা করা হয়-পাহাড় না সমুদ্র, কোনটা বেশী ভালো লাগে?

কেউ বলেন পাহাড়ের সুউচ্চতাকে ভালো লাগে, কেউ বলেন, সমুদ্রের বিশালতা। আবার কেউ এক কাঠি বেশী সরেস-উনারা পাহাড়ের চুড়ায় বসে সমুদ্রের বিশালতাকে উপভোগ করতে ভালোবাসেন।

আমার কথা হলো, এটা কি কোনো মনস্তাত্বিক...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

রমনার বটমূলে বোমা হামলায় নিহত সেই ব্যক্তিদের পরিবার-পরিজনরা কেমন আছেন?

০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৮

ইন্টারনেটে আজকের দৈনিক পত্রিকাগুলোতে চোখ বুলাতে বুলাতে একটা খবরে চোখ আটকে গেল। ২০০১ পহেলা বৈশাখের বোমা হামলার উপর। এখনও মামলা চলছে, সরকার পরিবর্তনের সাথে সাথে সাক্ষী-সাবুদ, চার্জশীটও পরিবর্তন-পরিবর্ধন, সবই চলছে, চলবে, চলুক। আমাদের মত বেনানা রিপাবলিক রাষ্ট্রের কাছ থেকে আমি নিরপেক্ষ বিচার ব্যবস্থার আশাও করিও না। এটা হতাশা না,...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে



মোট সময় লেগেছে ০.০৬৮৪ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্জনতা ভালোবাসি
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৯টি
  • মন্তব্য করেছেন: ১৩২টি
  • মন্তব্য পেয়েছেন: ৯৫টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ১ মাস
  • ব্লগটি মোট  ১৩৫১ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই