somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে ভূমিকম্প প্রতিরোধক অট্টালিকা নির্মানঃ পরিকল্পনা আর বাস্তবতা

২৬ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাইতির সাম্প্রতিক ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দেখে আমরা সবাই কমবেশী শংকিত।ধারনা করা হয়, এরকম মানের একটা ভুমিকম্প বাংলাদেশে বিশেষ করে ঢাকা বা চট্টগ্রামে হলে ক্ষয়ক্ষতি আরো বেশী হবে। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নাই।

কিন্ত বাস্তবতাটা হলো, আমরা কয়েকদিন এই নিয়ে চায়ের কাপে, খবরের কাগজে- ব্লগে ঝড় তুলছি, তুলবো।একটু ভাববো। তারপর আবার সবই ভূলে যাব।যেভাবে আমরা অনিরাপদ ( বিপদজ্জনক কিনা জানি না, আমি বিশেষজ্ঞ নই) ভাবে সুউচ্চ অট্টালিকা বানাচ্ছি, সেইভাবে একের এক অট্টালিকা হতেই থাকবে। নিয়তির হাতে নিজেদের সঁপে দিয়ে আমরা সেইসব অট্টালিকায় বসবাসও করবো দিনের পর দিন ।

আমাদের নীতিনির্ধারক মহলের কি কখনো টনক নড়বে না। রাজউক, চউক বা সমান্তরাল সংস্থাগুলো কি তাদের বাড়ীঘর তৈরীর নীতি মালায় এরকম কিছু কি অন্তর্ভূক্ত করতে পারেন যে, নতুন বাড়ী তৈরীর সময় অবশ্যই ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা থাকতে হবে।

আমি আগেই বলেছি আমি এই ব্যাপারে কোনো বিশেষজ্ঞ নই।যদি আমাদের মত দরিদ্র দেশের জন্য এটা কোনো ব্যয়বহুল ব্যবস্থা হয়, তাহলে আমাদের স্থাপত্যবিদরা কি পারেন না সহজলভ্য কোনো প্রযুক্তি বা নগর পরিকল্পনাবিদরা কি পারেন না এ ব্যাপারে কোনো বাস্তব সম্মত
পরিকল্পনা হাতে নিতে পারে? উদাহরণ স্বরূপ প্রস্তাব করা যেতে পারে- সদ্য নির্মিত যেসব বাড়ীতে এই ব্যবস্থা থাকবে, তারা কর প্রদানের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন ইত্যাদি।

আমি জানি অনেকে বলবেন, রাজউকের নীতিমালা মেনে এই দেশে বাড়ী বানানোই হয়ইবা কয়টা? কিন্ত চিন্তা করতে দোষ কি? আজকে এই ব্যাপারে কোনো নীতিমালা হলে, কেউ কেউ হয়তো মানবেন।ধীরে ধীরে ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা সম্বলিত বাড়ীঘর একটা স্বাভাবিক নিয়মে পরিনত হবে। একটা সভ্যতা, একটা জনপদ, বা একটা নগর গড়ে উঠতে সময় লাগে কমপক্ষে কয়েকশ বছর আর তা ধ্বংস হতে ঘন্টা খানিকের একটা ভূমিকম্পই যথেষ্ট।

আসুন ভূমিকম্প প্রতিরোধক অট্টালিকা নির্মান নীতিমালা তৈরীর ব্যপারে জনমত গড়ে তুলি আর সেই সাথে তার সফল বাস্তবায়ন করি।



৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×