ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে, আর বাঙ্গালী আমেরিকাতেও আওয়ামী-বিএনপিতে ভাগ হয়ে মারামারি করে
২২ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের রাজনীতি নিয়ে চিন্তা করতে মোটেই ইচ্ছা করে না। তার পরেও কিছু কিছু খবর একদমই সহ্য করা যায় না। বাংলাদেশী হিসাবে নিজেকে ছোট মনে হয়।
গতকালকের দৈনিক প্রথম আলোর একটি খবর শুনে হতাশা প্রকাশ না করে আর পারলাম না- আমেরিকার জন এফ কেনেডী বিমান বন্দরে প্রধান মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আমেরিকাস্থ আওয়ামী লীগ আর বিএনপি কর্মী-নেতাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি, ফলে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের সহায়তায় প্রধানমন্ত্রীর বিমান বন্দর ত্যাগ। এই ঘটনায় কি কারো কোনো লাভ হলো? এই করিৎকর্মা কর্মী-নেতা নামধারী লোক গুলো কি আসলেই বাংলাদেশকে ভালোবেসে সুদূর আমেরিকায় বসে আওয়ামী লীগ- বিএনপি করে? নাকি খালি নিজেদের দলের কথা ভাবে? দেশের ভাবমূর্তিটা বিমানবন্দরে অবস্থিত অন্যান্য দেশের লোকজনের কাছে কি হলো?
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন