আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

profile image
 

সকাল বেলার শীতের পাখি

২৮ শে জানুয়ারি, ২০০৭ রাত ২:৩৮

সাধারণত ডিসেম্বার জানুয়ারি তে ক্যাম্পাস ভরে যায় পাখিতে। আমার হলের পাশের লেকে সবচেয়ে বেশি পাখি বসে। ফার্স্ট ইয়ারে যখন ক্যাম্পাসের যেকোন জিনিসেই মুগ্ধ হয়ে যেতাম তখন ঘন্টার পর ঘন্টা বসে বসে পাখি দেখতাম। এখন সেই সময়ও নাই মানসিকতাও নাই। সবাই ব্যস্ত যে যার ধান্দায়। মানুষ বোধহয় এভাবেই বদলায়।

গত তিন/চার বছরের...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আমার ভাঙ্গা ঘরে...

২৬ শে জানুয়ারি, ২০০৭ রাত ২:৩৯

আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালা ভাঙ্গা বেড়ার ফাঁকে
অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে
হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না

তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা দূরে
তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে
হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ছেলেবেলা- টুকরো স্মৃতি

২৫ শে জানুয়ারি, ২০০৭ রাত ১২:০৫

আমার ছোট ভাইএর যখন জন্ম তখন আমার বয়স ৩ বছর। ওর জন্মের কিছুদিন আগে থেকেই চাচীরা নাকি আমাকে বলতেন, তোমার ছোট্ট একটা ভাইয়া

আসবে। তারা আগে থেকেই কিভাবে জানতেন যে ছেলে হবে তা জানি না। হয়ত একটা মেয়ের পর ছেলেই আশা করে মানুষ।

তখনকার কথা কিছুই আমার মনে নেই। তবে ঘটনাগুলা...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

রথের মেলা

২১ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৩৯

গত বছরের আগের বছরের কথা। ক্লাস শেষ করে দুপুরের দিকে নবিনগরের বাসে চেপে বসলাম আমরা ৫/৬ জন। গন্তব্য ধামরাই এর রথের মেলা।

ছোটবেলায় মেলা মানেই বুঝতাম বিশাল খোলা মাঠে মাটির তৈরী হাতি-ঘোড়া, লাল নীল চুরি আর কদমা-বাতাসার সমাহার। সেই ছবিটাই মনের মধ্যে গেঁথে

ছিলো। এখন ঢাকা শহরের মেলার চেহারাই...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আমার বিশ্ববিদ্যালয় জীবন ৩

১৯ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১:০৫

অনেক কাঠখর পুড়িয়ে হলে সিট পেয়েছিলাম। প্রথম বর্ষের একদম শেষ দিকে এসে। তাও টু সিটেড রুমে চারজন। চারজনই একই ডিপার্টমেন্টের এবং খুব ভাল ফ্রেন্ড ছিলাম বলে থাকতে খারাপ লাগত না। ক্লাস শেষ করে হলে ফিরেই শুরু হয়ে যেতো আমাদের গল্প আর হিহিহিহি। অনেক রাত পর্যন্ত আড্ডা দিতাম আমরা। আমাদের উচ্চহাসির...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

হারিয়ে ফেলা প্রিয় গান

১৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৫:৩৪

কিছু গান আমি অনেকদিন ধরে খুঁজছি। অডিও ক্যাসেটে ছিল। ক্যাসেটগুলো এখন আর বাজে না। নেটে যেগুলো পেয়েছি তা সব আরএম ফরম্যাটে। আমি এমপিথ্রি ফরম্যাটে চাচ্ছি। লিস্ট করে দিলাম গানগুলো। কারো কাছে থাকলে প্লীজ লিংক দিয়েন। অথবা একটু কষ্ট করে মেইল করে দিন।




১।মোর বীণা ওঠে কোন সুরে বাজি...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


আমার বিশ্ববিদ্যালয় জীবন ২

১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:২৬

ফার্স্ট ইয়ারে উঠলেই নাকি সবার পাখা গজায়। আমারও গজিয়েছিলো। না, প্রেম-ট্রেমের ব্যাপার না। খুব ঘুরাঘুরি করতাম। আমাদের বেশ হই-চই টাইপ একটা ফ্রেন্ড সার্কেল হয়ে গিয়েছিলো। খালি আড্ডা আর আড্ডা। আমি বলতে গেলে একেবারেই পড়াশোনা করিনি প্রথম দুই সেমিস্টারে। তার ফলও পেয়েছি। এখনও সেই পাপের প্রায়শ্চিত্ত করছি। সিজিপিএ তুলতে জান বের...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

মন খারাপ

০৯ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৩৭

তেমন গুরুতর কোন ব্যাপার না। আমার মন খারাপ হওয়া রোগ আছে। কারণে অকারণে মন খারাপ হয়। আজকেও সেই একই অবস্থা। শুধু মনে হচ্ছে কি জানি নাই।কি জানি হারিয়ে গেছে। আমার কোন কিছু কি অন্য কেউ নিয়ে নিলো? নাকি সেটা তারই ছিলো?

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

গল্পঃ অতি চালাকের গলায় দড়ি

০৭ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৫৭

এক লোকের একটা দামী জিনিস চুরি হয়ে গেছে। লোকের সন্দেহ তার চাকরদের মধ্যে থেকেই কেউ কাজটা করেছে। তো চোর ধরার জন্য সে একটা প্ল্যান করল। চাকরদের ডেকে সবাইকে একটা করে কাঠি দিল। প্রত্যেকটা কাঠির দৈর্ঘ্য এক ফুট। চাকরদের বলল এই কাঠি বিছানার পাশে রেখে রাতে ঘুমাতে, যে চোর তার কাঠি...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আমার বিশ্ববিদ্যালয় জীবন ১

০৫ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ২:১৮

ইউনিভার্সিটিতে ভর্তি হই ২০০২ সালে। ভর্তি পরীক্ষা এবং ভর্তির দিন মা সাথে ছিলেন। ক্লাস করতে গেলাম একা, দুরু দুরু বুকে। আগে থেকেই একটা ভয় ছিল র

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



  পরের পাতা


 


ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৪টি
  • মন্তব্য করেছেন: ৩১৭টি
  • মন্তব্য পেয়েছেন: ৩৬২টি
  • ব্লগ লিখেছেন:  ১ বছর ১১ মাস
  • ব্লগটি মোট  ২৪৭৯ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

মোট সময় লেগেছে ০.১৪৫৬ সেকেন্ড