সকাল বেলার শীতের পাখি
২৮ শে জানুয়ারি, ২০০৭ রাত ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধারণত ডিসেম্বার জানুয়ারি তে ক্যাম্পাস ভরে যায় পাখিতে। আমার হলের পাশের লেকে সবচেয়ে বেশি পাখি বসে। ফার্স্ট ইয়ারে যখন ক্যাম্পাসের যেকোন জিনিসেই মুগ্ধ হয়ে যেতাম তখন ঘন্টার পর ঘন্টা বসে বসে পাখি দেখতাম। এখন সেই সময়ও নাই মানসিকতাও নাই। সবাই ব্যস্ত যে যার ধান্দায়। মানুষ বোধহয় এভাবেই বদলায়।
গত তিন/চার বছরের তুলনায় এবার পাখি খুবই কম। বলতে গেলে নাইই। ক্যাম্পাস কেমন বিবর্ন লাগে। এই সময়টায় সবচেয়ে বেশি থাকে পাখি এবং পাখি দেখতে আসা মানুষের ভীর।
আজকে সকাল সাড়ে আটটায় ক্লাস ছিলো। সকালে ঘুম থেকে ওঠা আমার জন্য সবচেয়ে কঠিন কাজ। বাসা থেকে গিয়ে ক্লাস ধরতে পারব না। তাই কালকে হলে ছিলাম। প্রায় এক মাস পর। সকালে ঘুম থেকে উঠে কোনরকম নাস্তা করে বের হলাম ডিপার্টমেন্টের উদ্দেশ্যে। হলের গেট দিয়ে বের হয়ে দেখি একটাও রিকশা নাই। অগ্যতা হেঁটেই রওনা হলাম। মনে পড়ে গেলো সেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিনগুলোর কথা। লেকের দিকে তাকিয়ে দেখলাম শাপলা পাতার উপর বিশ্রামরত পাখিদের। ওরাও বোধহয় আমাদেরই মতো ক্লান্ত। বড় লেন্সওয়ালা ক্যামেরা নিয়ে এবার কেউ ওদের ছবি তুলতে আসেনি।
কিছুক্ষনের জন্য ভুলে গিয়েছিলাম চারপাশ। এলোমেলো ভাবনার ভিতর হাঁটতে হাঁটতে পৌছে গেলাম ডিপার্টমেন্টে। আবার সেই গম্ভীর লেকচার। আবার সেই যান্ত্রিক ল্যাব। এভাবেই কাটছে জীবন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া
সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও...
...বাকিটুকু পড়ুনআমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-


(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন