কথা বলা উট
০৪ ঠা জানুয়ারি, ২০০৭ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘটনাটা আমার সেজোখালার। খালুর এক কলিগ সউদি আরব থেকে একটা খেলনা উট গিফট করেছে আমার পিচ্চি খালাতো ভাইকে। খালা সেটা তাদের ড্রইং রুম এ সাজিয়ে রেখেছেন।
কিছুদিন আগে ভোররাতে খালার ঘুম ভেঙ্গে গেছে। কিছুতেই আর ঘুম আসে না। একটু পর শোনেন ফজরের আযান দিচ্ছে। খালা ভাবলেন একবারে নামাজ পড়েই শোবেন। বাড়ির সবাই ঘুমাচ্ছে। খালা জায়নামাজ নিয়ে ড্রইংরুম এ গেলেন নামাজ পড়তে। নামাজ শেষে বসে বসে দোয়া-দরুদ পড়ছেন। হঠাৎ দেখেন সেই খেলনা উটটার চোখদুটো জ্বলে উঠলো। খালা চমকে গেলেন। এরপরের ঘটনা আরো চমকপ্রদ- উট টা কথা বলে উঠলো, "আসসালামুআলাইকুম"। ঘরে টেবিল ল্যাম্পের আবছা আলো আর সেই সাথে খেলনা উটের সালাম দেয়া- খালা খুবই ঘাবড়ে গেলেন কিন্তু নড়তেও পারছিলেন না। সালাম দিয়ে উট গান শুরু করল "ইয়া হাবিবি, ইয়া হাবিবি..."। খালা পড়িমরি দিয়ে দৌড় বেডরুমে।
খালুর ঘুম ভাঙ্গার পর তাকে বললেন ঘটনা। খালু উটটাকে ভালো করে দেখে রহস্য বের করলেন। আগেরদিন আমার কাজিনগুলা ওই উট নিয়ে খেলেছে কিন্তু খেলা শেষে পেট থেকে ব্যাটারী বের করতে ভুলে গেছিলো। আর ব্যাটারী দেয়া থাকলে এই উট কিছুক্ষন পরপর সালাম দিয়ে গান ধরে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া
সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও...
...বাকিটুকু পড়ুনআমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-


(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন