তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে ;) (উৎসর্গ: প্রিয় ব্লগার মানুষকে)

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০২

শেয়ারঃ
0 1 0

নিজেকে খুব সাধারণ একজন মানুষ ভাবি। থাকি মায়ের কাছেপিতা গত হয়েছেন এক যুগ হলো প্রায়। স্বভাবে কিছুটা অভিমানী । পড়ে আছি নিজস্ব পতিত ভিটায়নস্টালজিয়া প্রায়ই আততায়ী ’র মত আক্রমন করে...

একটি কবিতা লিখবো বলে অবসরের ‍অনেকটা সময় চলে যায়। যদিও মাতাল নই, তবুও আজকাল অনেক কিছুই মনে থাকে না

এবার আমার কবিতার জন্মকাহিনী বলি। আমার কবিতা কখনো জ্বরের ঘোরে প্রলাপ হয়ে আসে। আমার কবিতা আমারই প্রাত্যহিক সুখ দূঃখের কাব্যআমার কষ্টগুলোর বর্তমান দিনকাল ভালোই যাচ্ছে। তাই ভয় হয়। তবে কি রাত্রির নরকে পুড়বো প্রতিদিন। ইদানিং সবকিছুই বড় বেশি প্রাণহীন লাগে । বৃত্তের কেন্দ্রে তুমি ছিলে নারীদু'জোড়া ঠোঁট নিয়ে হাত বাড়িয়ে ছুঁয়েছিলাম তোমায়। অথচ আজ অচেনা তুমি। ভীষণ পিপাসার্ত আমার আজ তৃষ্ণা মেটেনা। আজ তুমি কোথায়? এখনো কি সময় হয়নি? এখনো ভীষণ ভীষণ ভালোবাসি তোমাকে। আমি এখনো তোমার প্রতীক্ষা করছি। যদিও জানি ফিরে আসা বলে কিছু নেইতুমি যেমন রাত্রির কাছে আশা কর প্রশান্তির ঘুম, আমি তেমনি তোমাকে। তুমি ও আমার কবিতা একদিন নিশ্চয় খসে পড়া কেশগুচ্ছ‘র মত স্মৃতি থেকে হারিয়ে যাবে। জানি এই সময়ের শ্রেষ্ঠ কবিতা হয়তো আর কখনোই আর লেখা হয়ে উঠবে না তোমাকে নিয়ে। হয়তো আগামী শীতে হারিয়ে যাবো সবার অগোচরে। প্রার্থনা করি সুখ খেলা করুক তোমার জীবনে নিরন্তর। ভুল বুঝে মনে করোনা আবার আমার লাশ তোমাকে দিলাম। আত্মাহুতির ঘোষণা নয়, আকাশের ঠিকানায় চিঠি দিলাম তোমায়... এটা জানাতে যে, আমি ভালো আছি...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সংকলন ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৬

লেখক বলেছেন: আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে ;)

২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৬
কোবরা বলেছেন:

মুকুল ভাই ধন্যবাদ সাথে এ +
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৮

লেখক বলেছেন: কোবরা ভাই, অনেক দিন পর আপনাকে দেখলাম। আশা করি ভালো ছিলেন :)

৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৭
বিষাক্ত মানুষ বলেছেন: দারুন দারুন !!!! আরি জোসসস !!!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৮

লেখক বলেছেন: আইডিয়াটা কেমুন দোস্ত? ;)

৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৮
সারিয়া তাসনিম বলেছেন: মিষ্টি একটা লেখা , কিপ ইট আপা মুকুল ।

ভালোবাসা এমনই । সে আমার নয় , কিন্তু আমি তার
----- পারলে ঠেকাও
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১০

লেখক বলেছেন: আপু, এই লেখাটার ভিতরে কাহিনী আছে। মনোযোগ দিলে ধরতে পারার কথা! ;)

৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৮
সাইফুর বলেছেন: মুকুল তো ফাটাইছে
দারুন
পেলাস
হেভি
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১১

লেখক বলেছেন: প্রিয় কাছিম, কাহিনীটা ধরতে পারছেন?

৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৯
সারিয়া তাসনিম বলেছেন: ভুল হইছে ,

** আমি তার নই , কিন্তু সে আমার ---- পারলে ঠেকাও

বেশি আবেগে উল্টা লেইখা ফালাইছি ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১২

লেখক বলেছেন: ধন্যবাদ আপু :)

৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১০
চিকনমিয়া বলেছেন: মুকলা একটা জিনিয়াস :-B
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৩

লেখক বলেছেন: :-B :P ;)

৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১০
মানুষ বলেছেন: wow মুকুল ভাই দুর্দান্ত!!!!


কৃতজ্ঞতা জানাই আমাকে উৎসর্গ করার জন্য।

ধার করলাম এটা। আমার গ্যালারিতে রাখবো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ মানু:)

৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১১
বিহংগ বলেছেন: ও মাই গড।
পারেন ও বটে।
*****
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ বিহংগ ভাই :)

১০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৩
বিহংগ বলেছেন: "আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে"
যথাযত।
এই নামে আপনার একটি লিখা থাকলে আরো সুপারহিট হতো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৬

লেখক বলেছেন: এই নামটাতো গুরু জীবনানন্দ আগেই ব্যবহার কইরা ফালাইছে! কি আর করা ;)

১১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৫
তানজিলা হক বলেছেন: ভালো আইডিয়া।
আর লিখাটাও ভালো :)
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ তানজিলা :-B

১২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৯
হমপগ্র বলেছেন: মুকুল ভাই আমার ব্লগে ঢুইক্যা খালি হাম হুম করেন।

তাই আমিও কইলাম,

"হুমম...
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৫

লেখক বলেছেন: হু ম ম :) :-B

১৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৯
নিলা বলেছেন: অদ্ভুত সুন্দর
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ নিলা :)

১৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২২
রাশেদ বলেছেন: আগে তিন গোয়েন্দা মাসুদ রানার বইতে আলোচনা বিভাগে এইরকম করতে দেখতাম। মেলাদিন আগের কথা মনে করাইয়া দিলা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: ;)

১৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: আপনার অসামান্য সৃষ্টি , দারুণ দারুণ
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১২

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৮
মৈথুনানন্দ বলেছেন: :-* তবে কি আমার মতো চাতাল? :-*
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৩

লেখক বলেছেন: দাদা কথাটা ঠিক বুঝি নাই :(

১৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০১
সুলতানা শিরীন সাজি বলেছেন: দারুনতো........
ভালো লাগলো।
প্রিয়তে থাকলো।
শুভেচ্ছা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপু, আমার এ পর্যন্ত ব্লগে লেখা সবগুলো কবিতার লিংকই আছে এখানে। সময় থাকলে পড়ে নিতে পারবে। :)

১৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৮
মৈথুনানন্দ বলেছেন: এতো অবুঝ হলে চলবে মুকুলানন্দ? ভাবীর জন্যে চিন্তা হচ্চে! ;)

মদ্যাসক্ত --->>> মাতাল

চায়ে আসক্ত --->>> হিসেব মিললো??
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২১

লেখক বলেছেন: আমি আরো ভাবলাম "চ" বর্গীয় ব্যাপার স্যাপার কি না!!! :P

১৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৬
এম.এ.হামিদ বলেছেন: এতো লিনক দিসো কেমতে
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৮

লেখক বলেছেন: ম্যালা কষ্ট হৈছে! ;)

২০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩০
ফকির ইলিয়াস বলেছেন: পাওয়া যায় , পেতে হয়
প্রেম ভাঙে প্রাণের বলয়....
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ ইলিয়াস ভাই :)

২১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৯
নিহন বলেছেন: জাক্কাচ .................তো ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫১

লেখক বলেছেন: হু ম ম:)

২২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০১
অরুনাভ বলেছেন: ঘটনা যদি সত্যি হয় তবে মাহবুব সুমন আমারে যে কমেন্ট করছিল সেটা...."পুরান কথা ভুইলা নতুন কইরা শুরু করতে বলছি কত বার, হালার কানেই লয় না. এই সব পুরান জিনিসই তুমারে খায় ও খাইবে। ওদিকে ঐসব মাইয়ারা বিয়া শাদি কইরা মা-নানি হয়া গেলো ! আর তুমি মফিজ সেই সব ভাইবা নিজের জীবনটারে শেষ করতাছো। আস্ত ছাগল তুমি। আর কত শিক্ষা নেবা !! এইবার লাইনে আসো। দেখায় দাও পৃথিবীরে তুমি কি এবং কি করতে পারো। "

বাই দা ওয়ে চিমটি...... এবং লেখাটা খুব সুন্দর হয়েছে......
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৪

লেখক বলেছেন: ঐ পোস্টে আপনি কিন্তু কইছিলেন যে, নতুন কৈরা যুদ্ধে যাইবেন না! ;)

২৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৪
মৈথুনানন্দ বলেছেন: এক্ষুণি জানতে পারলাম

ঐ দিন তোমাদের আপডেট দিতে ভুলো না। কখনো জানবার সুযোগ ঘটেনি - বেশ কৌতহল আছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: চেষ্টা করবো দাদা। :)

২৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৭
অরুনাভ বলেছেন: বেল দেখতে/চাখতে মানা কই......কুড়াইতে না গেলেই তো হল.....
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: আমি ভাই চাখাচাখির মইধ্যে নাই। আমি এ লাইনে বোকা লোক। স্থায়ী বন্ধনের বিকল্প নাই ;)

২৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৬
অরুনাভ বলেছেন: দোয়া করি তাড়া তাড়ি স্থায়ী বন্ধনে জড়ায় পড়েন......
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৮

লেখক বলেছেন: আপনার মুখে ফুল চন্দন পড়ুক। :)

২৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৭
কাঙাল মামা বলেছেন: মুকুল ভাই বিয়া করেন নাই? আজাইরা বইয়া বইয়া কস্ট করেন?
যাউকগা...আপনে কস্ট করলে আমার কি?:P
বেপক ভালো লেখা হইসে...চামে আপনি আপনার লেখার পাবলিসিটি কইরা লইলেন :P
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০২

লেখক বলেছেন: আসলে চিন্তাটা ছিলো, ব্লগে নিজের সব কবিতাগুলোর লিংক একটা পোস্টে নিয়ে আসার। তখনি আইডিয়াটা মাথায় এলো। :)

২৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০০
কাঙাল মামা বলেছেন: লেখার অন্তর্নিহিত কাহিনিটা বুজলাম না:(
কি বুঝাইতে চাইসেন?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: যত লিংক আছে, সবগুলো না পড়লে বুঝবেন ক্যামনে? :P

২৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০১
েজবীন বলেছেন: দারুন :) :)........

প্রিয়তে রাখলাম ....

মুকুল জন্মদিন নিয়ে একটা লেখা ছিলো না, ব্যবহার করলা না যে ঐটা?...
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৫

লেখক বলেছেন: এই পোস্ট কবিতাগুলোর শিরোনাম দিয়েই সাজিয়েছি। :)


(ঐটা তো ভিন্ন ইতিহাস) :|

২৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৯
েজবীন বলেছেন: বুঝতে পেরেছিতো :) ... একটা সুনির্দিষ্ট বিষয় মিলিয়ে কিছু লেখার এই খেলাটা মজার ... আগে করতাম:)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১১

লেখক বলেছেন: হু। খুব মজার খেলাটা। তবে মেলানোটা খুব কষ্টের। :)

৩০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৩
স্বাধীনতা তুমি বলেছেন:
খুব সুন্দর হয়েছে। কী মুকুল ভাই, আর একটা কবিতা কি উৎসর্গ করবো আপনাকে?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ।:)

তবে কথা হচ্ছে গিয়ে ভাইজান, এবারের মত মাফ কইরা দেন। বলগে আরো অনেকে আছে, তাগোরে করেন এবার। :P

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ ফাহমিদ ভাই:)

৩২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:১৭
কাল্‌বেলা বলেছেন:
মুকুল,
আপনি আসলেই পারেন বটে!!! !! চমৎকার!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ কালবেলা ভাই :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২১

লেখক বলেছেন: শরম পাইলাম। আমি খুটুখাটু মানুষ। :`>

৩৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: হুঁমম ! একই অঙ্গে বহুরূপ !
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২২

লেখক বলেছেন: :) ;)

৩৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২০
সারওয়ারচৌধুরী বলেছেন:

+

পোস্ট ভালো লেগেছে কারণ হৃদয় উজাড় করা কথা আছে।
কিন্তু মসিবতে পড়ে গেছি এতোগুলো লিংক দেখে!!!! :)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৩

লেখক বলেছেন: লিংক সবগুলা না দেখলেতো পোস্টের মাজেজা বুঝন যাইবো না। :P

৩৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৯
প্রণব আচার্য্য বলেছেন: ভাই মারাত্মক লেখছেন
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ প্রণব :)

৩৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৮
ছায়ার আলো বলেছেন: দুর্দান্ত!
প্রিয়তে রাখলাম! :)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ ছালু। তোমার আর তোমার বৌয়ের জন্য অনেক শুভকামনা। সুখে থাকো সারাটা জীবন... :)

৩৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২১
শফিউল আলম ইমন বলেছেন: মুকুল ভাই জাক্কাচ অইচে...একেবারে লা জবাব যারে বলে।
চমৎকার লিখেছেন।
পেলাচ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। শুভেচ্ছা। :)

৩৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩৫
নাদান বলেছেন: দারুন লিখেছতো মুকুল। :-*
দারুন হইছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: থ্যাঙ্কু দোস্ত :)

৪০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০০
পুতুল বলেছেন: এত খাটুনি খেটে প্রিয় ব্লগারকে এই ব্লগে আপনিই বোধ হয় প্রথম পোষ্ট দিলেন। খুব ভাল লেগেছে! খুব সুন্দর!
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)

৪১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
নাভদ বলেছেন:
দারুন।
আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৪২. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩২
তৌফিক বিষাদ বলেছেন: কবি রাত্রীর নরকে কেন পুড়বেন। প্রতিদিনইতো ভোর হয়। আসুন সকলে মিলে সেই ভোরের অপেক্ষা করি।

কবি, ভালো থাকুন আলোতে থাকুন।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ বিষাদ। আপনিও ভালো থাকুন। :)

৪৩. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৬
ইরতেজা বলেছেন: অ সা ......সা......ধা...র.........ণ
২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০০

লেখক বলেছেন: ধন্যবাদ ইরতেজা ভাই। শুভেচ্ছা। :)

৪৪. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩৫
সারিয়া তাসনিম বলেছেন:
আমি যে নিম্নমানের টিউব লাইট , এইটা এহন বুঝলাম ।

তুমিতো এইটা দারুণ ঘটনা ঘটাইসো !


Simply brilliant !
০৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: :D:PB-);):)

৪৫. ১৯ শে মার্চ, ২০০৮ রাত ১:৫৭
আসম বলেছেন: অসাধারণ পোস্ট, মিলাইলেন কি ভাবে? কবিতাগুলো আরো দারুন।
১৯ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ আসম। ম্যালা কষ্ট হৈছে মিলাইতে! :)

৪৬. ১৯ শে মার্চ, ২০০৮ রাত ২:১৩
নাজিরুল হক বলেছেন: চমৎকার।

এত সুন্দর করে মিলালেন কি ভাবে? :-*
১৯ শে মার্চ, ২০০৮ রাত ৮:০০

লেখক বলেছেন: কেমনে কেমনে য্যান হৈয়া গেলো! :)

৪৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:০৩
অক্ষর বলেছেন: পর্লাম, বুঝলাম, কাহিনী খুবই খারাপ ;)
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:০৮

লেখক বলেছেন: হ ;)

৪৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:১১
রিজভী বলেছেন: দারুণ আইডিয়া।

+
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:১৪

লেখক বলেছেন: হু ম ম। এই ব্লগে আমিই প্রথম করছি সম্ভবত!

৪৯. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: বাক্স বন্দি করলাম।

ভাবি এত সুন্দর সুন্দর চিন্তা নিয়ে ঘুমান কি করে!!!

ভালো লাগা শুধু ভালো লাগা জানাই।

ভালো থাকুন।
০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: হা হা হা! ঘুমাই নাতো, মরার মত পড়ে থাকি! ;)

ধন্যবাদ হামিদা আপু। ভালো থাকবেন। শুভেচ্ছা। :)

 

মোট সময় লেগেছে ১.০৩২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ