somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১৪ (ভালোবাসা দিবসে ভালোবাসার না জানা কথাগুলি)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রেমে পড়লে পেটের ভেতর প্রজাপতি ওড়াওড়ি করে


প্রেমে পড়া অনেকেই নাকি পেটের ভেতর প্রজাপতি ওড়াওড়ি অনুভব করে! প্রজাপতি গুলো পেটের ভেতর এদিক ওদিক ওড়াওড়ি করে, এদিক সেদিক গিয়ে বসে, আবার মারামারিও করে! কি ভয়ঙ্কর কথা!!

বিজ্ঞানীরা রীতিমত গবেষণা শুরু করলেন বিষয়টা নিয়ে। ফলাফল? হ্যা, সত্যিই সম্ভব!

তবে আসল বিষয়টা হচ্ছে ওগুলো কোন বাস্তব প্রজাপতি না। প্রেমে পড়লে আমাদের শরীর অ্যাড্রিনালিন হরমোন তৈরী করা বাড়িয়ে দেয়, অধিক পরিমাণে উৎপন্ন এই হরমোন শরীরে বিভিন্ন অংশে বেশী মাত্রায় পৌছানোয় এরকম অনুভূতি লক্ষনীয় হতে পারে।

বিজ্ঞানীদের বলি, আমার ব্যপারটা নিয়ে একটু গবেষণা করবেন ভাই? আমার না এরকম হয় না, আমার যেটা হয় - প্রায়ই পেটের ভেতর ছুঁচা দৌড়াদৌড়ি করে!

আপনার উনি কি আপনাকে সত্যিই ভালোবাসেন?


সব জুটিই বিষয়টি জানতে চাইবেন – আপনার উনি কি আপনাকে সত্যিই ভালোবাসেন? বা কতটুকু ভালোবাসেন?

তাহলে শুনুন, কোরিয়ান একটি টেলিকম অপারেটর-KTF (Korean Telecom Freetel) পরবর্তীতে Korea Telecom, “Love Detector” নামে একটি সার্ভিস চালু করেছিল। সার্ভিস্ টির কাজ ছিল সাবস্ক্রাইবারের সঙ্গীর ভয়েস প্যাটার্ণ বিশ্লেষণ করে তাতে আবেগ, বিস্ময়, একাগ্রতা এবং সততার পরিমাণ টেক্সট করে সাবস্ক্রাইবারকে জানিয়ে দেয়া।

আমাদের দেশের মোবাইল অপারেটররা কি যে করে?

প্রমাণ করুন সত্যিই একে অন্যকে ভালোবাসেন


আপনারা দু’জন সত্যিই একে অপরকে ভালোবাসেন? যদি তাই মনে করেন, বিষয়টা একটু পরীক্ষা করে ফেলুন। দু’জন মুখোমুখি বসে একে অপরের চোখের দিকে তাকিয়ে দেখুন ন্যুনতম তিন মিনিট অবধি। হার্ট রেট দু’জনেরই সমান হয়ে যাবে।

কথায় আছে মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু হৃদয় বলতে পারে না। আর হার্ট রেট যদি না মেলে? তাহলে অন্ততঃ একজনের মধ্যে তো সমস্যা আছেই।

বুকে ব্যাথা!! আমার হৃদয় টা একেবারে ভেঙ্গে গেছে


মন টা ভেঙ্গে গেলে বুকে ব্যাথা হয়? হয়। গবেষকরা দেখিয়েছেন যে ব্রেক আপ, ডিভোর্স, বা প্রিয়জন থেকে দূরে থাকলে বুকে ব্যাথা হতে পারে, এমনকি বুকে ব্যাথার পাশাপাশি শ্বাসকস্ট পর্যন্ত দেখা দিতে পারে। চিকিৎসা ভাষায় একে ব্রোকেন হার্ট সিনড্রোম (Broken Heart Syndrome) বলে। এ ধরণের সিনড্রোমে ছেলেদের চেয়ে মেয়েরা আক্রান্ত হয় বেশী। তাই এরকম রোগীর দেখা মিললেই হার্ট এ্যাটাক হয়েছে ধরে নেয়াটা বোকামী।

বলি, যে কাজে মন ভেঙ্গে যেতে পারে সে কাজ করার দরকারটা কি শুনি? কই, হাত পা ভাঙ্গার ভয়ে তো ছাদ থেকে লাফ দাওনা। প্রেম করার সময় এসব খেয়াল থাকে না, না?

প্রেমে পড়া মানে বন্ধু হারানো


কথায় আছে যখন আপনি প্রেমে পড়লেন তখন দু’জন ঘনিস্ট বন্ধু হারালেন। অনেকে বিষয়টাকে গুজব বলে উড়িয়ে দিতে চান।

কঠিন সত্য কথাটা হচ্ছে – প্রেমে পড়ার সাথে সাথে আসলেই আপনি আপনার জীবনের সবচাইতে ঘনিস্ট দু’জন বন্ধু হারালেন। এদের একজন আপনি নিজে, আরেকজন হচ্ছে যার প্রেমে পড়লেন।

আরেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজ


অ্যারেঞ্জ ম্যারেজ থেকে লাভ ম্যারেজ চালু হয় কবে থেকে জানেন? বেশী দিন না, এই আঠারশ শতাব্দী থেকে।

চিন্তা করুন এর আগে মানুষগুলো কি পরিমাণ বে-রোমান্টিক ছিল?

রাজা তোমায় স্যালুট


নরওয়ের রাজপুত্র হ্যারাল্ড (Harald), হঠাৎ মন দিয়ে বসলেন সাধারণ এক কাপড়ের ব্যবসায়ীর মেয়ে সোঞ্জা (Sonja) কে। রাজ বংশ বলে কথা, বিষয়টা মেনে নেবে না কেউ। গোপনে মন দেয়া নেয়া চলল প্রায় নয় বছর। হঠাৎ একদিন সব জড়তা কাটিয়ে ভালোবাসার জয় হোল। হ্যারাল্ড, তার বাবা রাজা ওলাভ (Olav) কে নিজ ভালোবাসার কথা খুলে বললেন। কি? রাজবংশের সাথে সাধারণ এক মেয়ের বিয়ে? হতেই পারে না। রাজার এক কথা – “সম্ভব না”। কিন্তু তাই বলে বিষয়টা কি এখানেই শেষ? মোটেই না। রাজপুত্র হ্যারাল্ডও রাজাকে সাফ সাফ জানিয়ে দিলেন তার মনের কথা। মানতি মানলেন, বিয়ে করবেন তো ঐ সোঞ্জা কেই, নয়তো কাউকে না।

পবিত্র এ ভালোবাসার কাছে হার মানলেন রাজাও। মহাসমারোহে তাদের বিয়ে করালেন ১৯৬৮ সালের ২৯শে অগাস্ট।

রাজা তোমায় স্যালুট।

প্রেমহীন জীবন


কেউ কেউ নাকি তার প্রেমহীন জীবন নিয়েই সন্তুষ্ট। আর হবে না? এরা বিরল হাইপোপিটুইটারিজম (hypopituitarism) নামক রোগে আক্রান্ত। প্রেম, ভালোবাসার মহাত্ম এরা উপলব্ধিই করতে পারে না।

প্রেম মানে আকাংখ্যা?


Love শব্দটি সংস্কৃত লাভিয়াতি (lubhyati) শব্দ থেকে উৎপন্ন, যার মানে বাংলায় আকাংখ্যা, ইংরেজীতে Desire.

বিবাহ পূর্বক প্রেম হতে হবে ৩/৪ বছর?


মনোবিজ্ঞানীদের মতে এক জন মানুষকে বুঝতে ৩/৪ বছর সময় লাগে। তাই তারা সাজেশন করেন বিয়ের আগে ৩/৪ বছরের প্রেম একজন আরেকজনকে বুঝতে ও জানতে যথেস্ট সহায়তা করে। এই ধরণের প্রেমের বিয়েও নাকি টেকে।

আমি বাবা কিচ্ছু বলতে পারব না, আগে ঐসব মনোবিজ্ঞানীদের ৩/৪ বছর দেখে নেই। তারপর বলব।

চলবে-

এই সিরিজের অন্যান্য পোষ্টগুলিঃ

১। কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১
২।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-২
৩।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৩
৪।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৪
৫।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৫
৬।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৬
৭।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৭
৮।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৮
৯।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৯
১০।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১০
১১।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১১
১২।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১২
১৩।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১৩
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯
২৪টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×